চাঁদাবাজী, টেন্ডারবাজদের স্থান বিএনপিতে হবে না-- আনিসুর রহমান আনিস

দুমকী উপজেলা (পটুয়াখালী) প্রতিনিধি : জাকির হোসেন হাওলাদার। 

ছবি একুশে ট্রিবিউন 


শহীদ জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আনিসুর রহমান আনিস বলেছেন, বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল। জনগণের দুর্ভোগ বা কষ্ট হয় এ দলে থেকে এমন কোন কাজ করা যাবে না। 

সকল নেতা-কর্মীদের জনগণের পাশে দাঁড়ানোর আহবান জানান। এ দলে টেন্ডারবাজী, চাঁদাবাজদের স্থান হবে না। তিনি শুক্রবার রাতে বাউফল উপজেলার কালাইয়া বাজারে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। কালাইয়া ইউনিয়ন বিএনপি 

 নেতা সামসু মিয়ার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কালাইয়া ইউনিয়ন বিএনপি সাবেক সিনিয়র সহ-সভাপতি নুর হোসেন খান, সাধারণ সম্পাদক শাহজাহান মাতুব্বর, সদস্য সামছু স্বর্নামত,বাউফল ব্যবসায়ী নেতা মনির হোসেন, বাউফল উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এস এম আসিফুর রহমান রিফাত প্রমুখ।পরে আনিসুর রহমান সম্প্রতি সড়ক দূর্ঘটনায় আহত বাউফল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক 

মো: জসিমউদদীন কে দেখতে যান। এ সময় উপস্থিত ছিলেন বাউফল প্রেসক্লাবের সভাপতি মো:জলিলুর রহমান, সাংবাদিক ফোরকান। রাত সাড়ে ৯ টায় আদাবাড়িয়া ইউনিয়নের হাতেম মৃধা হাটে আরেকটি পথসভায় আনিসুর রহমান আনিস প্রধান অতিথির বক্তব্য রাখেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শহীদ জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় নেতা মাহফুজুর রহমান সবুজ ও ইঞ্জিনিয়ার মাহবুব হোসেন, সাংবাদিক জিতেন্দ্রনাথ রায় উপস্থিত ছিলেন।। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.