LIVE
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
Ekushey Tribune
  • হোম
  • Image LIVE
  • _Live weather ☁️
  • লগ‌ইন
  • খবর
  • _স্থানিয় সংবাদ
  • _শিক্ষা
  • __রাজনীতি
  • __ধর্ম
  • __আন্তর্জাতিক
  • _খেলাধুলা
  • _বিনোদন
  • আজকে টিভিতে
Type Here to Get Search Results !
সর্বশেষ জাতীয় রাজনীতি অর্থনীতি খেলাধুলা বিনোদন প্রযুক্তি আন্তর্জাতিক
হোমবাংলাদেশপটুয়াখালী ভার্সিটিতে,যথাযোগ্য মর্যাদায় “জুলাই গণঅভ্যুত্থান দিবস” পালিত।।

পটুয়াখালী ভার্সিটিতে,যথাযোগ্য মর্যাদায় “জুলাই গণঅভ্যুত্থান দিবস” পালিত।।

0 Ekushey Tribune মঙ্গলবার, আগস্ট ০৫, ২০২৫
ছবি একুশে ট্রিবিউন 


পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) মঙ্গলবার (৫ আগস্ট ২০২৫) যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা ও ভাবগম্ভীর পরিবেশে “জুলাই গণঅভ্যুত্থান দিবস” পালিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।

সকাল সাড়ে ৯টায় ভাইস-চ্যান্সেলর এর নেতৃত্বে প্রশাসনিক ভবন চত্বর থেকে বর্ণাঢ্য বিজয় র‍্যালির মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। র‍্যালিতে বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

পরে সকাল সাড়ে ১০টায় টি.এস.সি কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় “জুলাই ২৪ গণঅভ্যুত্থান ও অগ্রগতির পটভূমি” শীর্ষক আলোচনা সভা এবং শহীদ পরিবারের সদস্য ও সংশ্লিষ্ট সংগ্রামী ব্যক্তিত্বদের সম্মাননা প্রদান অনুষ্ঠান।

 সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। বলেন,”জুলাই গণঅভ্যুত্থান কেবল একটি তারিখ নয়, এটি বাঙালির ইতিহাসে গণতন্ত্রের দাবিতে গর্জে ওঠা এক অতুলনীয় প্রতিবাদের দিন। ঐতিহাসিক আন্দোলনের প্রত্যক্ষ অংশগ্রহণকারী হিসেবে সেই উত্তাল সময়ের সাহস, ভয়, বেদনা এবং সংগ্রামের স্মৃতি আজও বয়ে বেড়াই। শিক্ষার্থীদের মাঝে দাঁড়িয়ে আমি নতুন করে আশাবাদী। কারণ এই প্রজন্ম ইতিহাস জানতে চায়, সত্য জানাতে চায়, এবং নিজেদের মধ্যে মূল্যবোধ গড়ে তুলতে চায়।

জুলাই ২৪’-এর চেতনা আমাদের অনুপ্রেরণা হয়ে থাকুক—সেই গণআন্দোলনের রক্তস্নাত পথ যেন আমাদের সামনে সততা, সাহস ও দেশপ্রেমের শিক্ষা দেয়। প্রজন্ম থেকে প্রজন্মে এই আত্মত্যাগের বার্তা ছড়িয়ে পড়ুক, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই হোক আগামী দিনের গর্বিত নেতৃত্বের ধারক।”


 শিক্ষার্থীদের দায়িত্বশীল ভূমিকার ওপর আলোকপাত করেন। 

প্রফেসর ড. মোঃ মাসুদুর রহমান এর সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ ইকতিয়ার উদ্দিন, "জুলাই গণঅভ্যুত্থান দিবস" উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর ড. মোঃ মুহসিন হোসেন খান, 

বেসিক সায়েন্স বিভাগের প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদ, প্রফেসর ড. মোঃ জামাল হোসেন, প্রফেসর ড. মোঃ মামুন উর রশিদ, প্রফেসর ড. মোঃ আব্দুল মাসুদ, ডেপুটি ডিরেক্টর (জনসংযোগ) মোঃ মাহফুজুর রহমান সবুজ, পবিপ্রবি'র সাংবাদিক সমিতির সভাপতি মারসিফুল আলম রিমনসহ বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা এবং শিক্ষার্থীরা।

দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া ও মোনাজাত।

দিনব্যাপী কর্মসূচির শেষ পর্বে বিকাল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, নাট্য প্রদর্শনী এবং পুরস্কার বিতরণ। শিক্ষার্থীদের পরিবেশনায় দেশপ্রেম ও গণআন্দোলনের চেতনায় সমৃদ্ধ সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠানে প্রাণ সঞ্চার করে।

দিবসটি উদযাপন উপলক্ষে আয়োজিত সকল কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।জাকির হোসেন হাওলাদার সাংবাদিক দুমকি পটুয়াখালী মোবাইল নম্বর, ০১৭৩৯৪৮৮৫৭৪।

Tags
বাংলাদেশ
  • নবীনতর

  • পূর্বতন

আরও দেখান

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

❝আপনি আপনার মতামত দিন, অবশ্যই ভালো রুচিশীল মন্তব্য করুন 🙂 ধন্যবাদ ❞

WhatsApp
Call
Facebook
হোম সর্বশেষ ভিডিও
লাইভ
ছবি
🔔 সর্বশেষ খবর ✕

পোস্ট লোড হচ্ছে...

আনন্দ বিনোদন

6/sidebar/বিনোদন

সর্বাধিক পঠিত সংবাদ

ঠাকুরগাঁওয়ের একই দিনে একই স্কুলের ৪জন শিক্ষার্থী নিখোঁজ
সংবাদ

ঠাকুরগাঁওয়ের একই দিনে একই স্কুলের ৪জন শিক্ষার্থী নিখোঁজ

বুধবার, জুলাই ০১, ২০২৬
বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প, টিকে থাকার লড়াইয়ে কারিগররা।

বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প, টিকে থাকার লড়াইয়ে কারিগররা।

বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫
ঠাকুরগাঁওয়ে চুরির মোটরসাইকেল উদ্ধার, ধরা পড়লো দুই কিশোর

ঠাকুরগাঁওয়ে চুরির মোটরসাইকেল উদ্ধার, ধরা পড়লো দুই কিশোর

শনিবার, আগস্ট ০২, ২০২৫
রুগীর টেস্ট এ ভুল রির্পোটের অভিযোগ তোলায় রুগীর স্বজনকে প্রাণ নাশের হুমকি

রুগীর টেস্ট এ ভুল রির্পোটের অভিযোগ তোলায় রুগীর স্বজনকে প্রাণ নাশের হুমকি

শনিবার, আগস্ট ০২, ২০২৫
আটোয়ারীতে ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

আটোয়ারীতে ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

সোমবার, মে ১১, ২০২৬

আন্তর্জাতিক সংবাদ

6/sidebar/আন্তর্জাতিক

কৃষি সংবাদ

5/block/কৃষি

জাতীয়

5/megagrid/জাতীয়

ফিচার

6/sidebar/ফিচার

লাইফস্টাইল

5/megagrid/লাইফস্টাইল

খেলা ধুলা

6/sidebar/খেলাধুলা

এখনকার পুযুক্তি

5/megagrid/পুযুক্তি

অপরাধ

6/sidebar/অপরাধ

সংবাদ বিশ্লেষণ

বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প, টিকে থাকার লড়াইয়ে কারিগররা।
ঠাকুরগাঁও

বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প, টিকে থাকার লড়াইয়ে কারিগররা।

বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫
ঠাকুরগাঁওয়ে চুরির মোটরসাইকেল উদ্ধার, ধরা পড়লো দুই কিশোর

ঠাকুরগাঁওয়ে চুরির মোটরসাইকেল উদ্ধার, ধরা পড়লো দুই কিশোর

শনিবার, আগস্ট ০২, ২০২৫
ঠাকুরগাঁওয়ের একই দিনে একই স্কুলের ৪জন শিক্ষার্থী নিখোঁজ

ঠাকুরগাঁওয়ের একই দিনে একই স্কুলের ৪জন শিক্ষার্থী নিখোঁজ

বুধবার, জুলাই ০১, ২০২৬
রুগীর টেস্ট এ ভুল রির্পোটের অভিযোগ তোলায় রুগীর স্বজনকে প্রাণ নাশের হুমকি

রুগীর টেস্ট এ ভুল রির্পোটের অভিযোগ তোলায় রুগীর স্বজনকে প্রাণ নাশের হুমকি

শনিবার, আগস্ট ০২, ২০২৫
Ekushey Tribune

একুশে ট্রিবিউন
প্রকাশক: শাহাজাদ ইসলাম
সম্পাদক: মোঃ জাহাঙ্গীর আলম
☞ব্লক:৭ , ঠাকুরগাঁও বাংলাদেশ ৫১০১
বিজ্ঞাপন, সংবাদ,ও যোগাযোগ করতে
ই-মেইলঃ sahajadislam2019@gmail.com
Phone +8801721447230

GET IT ON Google Play Download on the App Store
  • হোম
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

Footer Copyright

এই সাইটের লেখা ছবি ভিডিও অনুমতি ব্যতীত অন্য কোথাও প্রকাশ সম্পন্ন বেআইনি- Templates DMCA© সর্বস্বত্ব ® সংরক্ষিত শাহাজাদ ইসলাম✓২০২৬

Contact form