ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে বেসরকারি শিক্ষক কর্মচারীদের ২য় দিনের কর্ম বিরতিতে ফাঁকা শ্রেনীকক্ষ। কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী জেলা পর্যায়ে সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্ব-স্ব কর্মস্থলে কর্মবিরতি পালন করছেন। ঠাকুরগাওয়ের জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে কর্ম বিরতি চলছে। তাদের কর্মব্যতি অনির্দিষ্টকালের জন্য থাকবে। তবে তাদের দাবি-দাওয়া মেনে নিলে তারা অতি শিঘ্রই ক্লাসে ফিরে যাবে। এবং তাদের দাবি মেনে না নিলে তারা আরো কঠোর লাগাতার কর্মসূচিতে যাবে।
শিক্ষার্থীরা বলেন, নভেম্বর মাসের ২০ তারিখ থেকে তাদের বার্ষিক পরীক্ষা শুরু এবং এর মধ্যে আছে অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা ও ২০২৬ সালের এসএসসি পরীক্ষা। এমন সময় শিক্ষকদের ক্লাস বিরতিতে তারা ক্ষতিগ্রস্ত। শিক্ষার্থীদের দাবি অতি শীঘ্রই যেন শিক্ষকগণ ক্লাসে ফিরে আসে।
রুহিয়া বালিকা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ইসমাইল হোসেন বলেন, আমাদের দাবি ন্যায্য দাবি। এটা এখন সময়ের দাবি। পুলিশের বৈরী আচরন আমাদের হতবাক করেছে। আমরা নাকি মানুষ গড়ার কারিগরি, কিন্তু আমরাই সেই অবহেলিত জীবনযাপন করছি।
রুহিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিরুল ইসলাম বলেন, আমাদের শিক্ষক প্রতিনিধিগন, শিক্ষক ভাইগণ ঢাকা প্রেসক্লাবে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করতেছিল, আমাদের দাবি ছিল ২০% বাড়ি ভাড়া এবং ১৫ শত টাকা চিকিৎসা ভাতা, আমাদের শান্তিপূর্ণ অবস্থানে পুলিশ জল কামান এবং লাঠিচার্জ করে। তিনি আরো বলেন আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা পাঠদান বিরতিতে থাকবো এবং কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী আরো কঠোর অবস্থানে থাকবো।
মঙ্গলবার দুপুর রুহিয়া চৌরাস্তায় এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। উক্ত বিক্ষোভ সমাবেশে রুহিয়া থানার সকাল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ কর্ম বিরতি দিয়ে বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেন। এ সময় তারা বলেন ২০% বাড়িভাড়া ও ১৫ শত টাকা চিকিৎসা ভাতা তাদের ন্যায্য অধিকার। সরকারের উচিত দ্রুত প্রজ্ঞাপন জারি করে এই দাবি মেনে নেওয়া, অন্যথায় আমরা আরো কঠোর লাগাতার কর্মসূচিতে অংশগ্রহণ করব। এসবময় বক্তব্য দেন, রুহিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ মুজিবুর রহমান, বাংলা প্রভাষক, সালেহুর রহমান, গিন্নি দেবী মহিলা মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা, বালিকা দাখিল মাদ্রাসার সহকারী সুপার সিদ্দিকুল ইসলাম, রুহিয়া ছালেহিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ আব্দুল আলিমসহ আরো অনেকে।


❝আপনি আপনার মতামত দিন, অবশ্যই ভালো রুচিশীল মন্তব্য করুন 🙂 ধন্যবাদ ❞