খাগড়াছড়ি সদরে তিন বছরের শিশুকে হত্যা করেছে মা

ক্যহলাচিং মারমা খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:




খাগড়াছড়ি সদরে শান্তিনগর এলাকায় তিন বছরের ছেলে সন্তানকে হত্যা করেছে মা। 

শুক্রবার দিবাগতরাতে এ ঘটনা ঘটেছে বলে ধারনা করা হচ্ছে। শিশুটির পিতা:মোস্তাফিজুর রহমান(৪০), মাতা:সাবিনা ইয়াসমিন(৩৫) দুই সন্তান নিয়ে বেশ কয়েক বছর ধরে শান্তিনগর এলাকায় বসবাস করছে। 


এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায় শিশুটির মাতা সাবিনা ইয়াসমিন কিছুটা মানসিক ভারসাম্যহীন। পিতা মোস্তাফিজুর মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হওয়া তার কাজের প্রয়োজনে পানছড়ি উপজেলায় অবস্থান করার কারনে সে রাতে বাসায় ছিলেন না। হয়ত সে সময়ে মানসিক ভারসাম্যহীন মা সাবিনা ইয়াসমিন বালিশচাপা দিয়ে ছেলেকে হত্যা করে। সকালে ঘটনা জানতে পেলে স্থানীয়রা পুলিশকে অবগত করলে পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠায়।ঘটনায় মাতা সাবনা ইয়াসমিন কে পুলিশ হেফাজতে নিয়েছে। ঘটনায় এখনো কোন মামলা হয়নি বলে ঘটনা সত্যতা নিশ্চিত করেছে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাতেন মৃধা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.