রুহিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ 

ছবি প্রতিনিধি 


ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। রবিবার মাগরিবের পর রুহিয়া উচ্চ বিদ্যালয় হল রুমে এই কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। এতে রুহিয়া থানাধীন ২ইউনিয়ের কয়েক শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। 

এসময় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ কফিলউদ্দিন আহম্মেদ বলেন, আল্লাহর রাসুল মুমিনদের উত্তম ব্যবসা হিসেবে দীনি পথে চলার পরামর্শ দিয়েছেন, তাই আমরা যেন সঠিক দীনি পথে থাকতে পারি। এতে দুনিয়ায় ও আখিরাতেও মঙ্গল রয়েছে। 


রুহিয়া থানার সভাপতি আব্দুর রশিদ বলেন, আমরা নির্বচনের জন্য প্রস্তুত। বর্তমান সরকার যদি বলেন আগামীকাল নির্বাচন, আমরা তাও প্রস্তুত, আমরা নির্বাচনের পক্ষে। তবে আগে দেশের সংস্কার প্রয়োজন। সংস্কার করে নির্বাচনের পরিবেশ তৈরি করে নির্বাচন চাই। 

তিনি আরো বলেন আমরা ৩শত আসনেই প্রার্থী দিতে পারবো, প্রার্থী প্রস্তুত আছে।


এসময় উপস্থিত ছিলেন রুহিয়া থানার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, রুহিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামী সিনিয়র সহ সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক সফিজুল ইসলাম মিন্টু সহ আরো অনেকে। 


ঠাকুরগাঁও 

৩১.০৮.২০২৫

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.