প্রতিনিধি ঠাকুরগাঁওঃ
রুহিয়া থানা ট্রাক্টর মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। রবিবার সকাল ৯ টা থেকে শুরু হয়ে সারাদিনব্যাপী ভোটগ্রহণ চলে। রুহিয়া ডাকবাংলোকে ভোট কেন্দ্র করে, ভোট গ্রহণ চলে। রুহিয়া থানার ছয়টি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১০২ জন। রুহিয়া থানা ট্রাক্টর মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয় সুমিত। পরে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দিতা করেন দুইজন প্রার্থী।
রুহিয়া ট্রাক্টর মালিক সমিতি প্রতিষ্ঠার র পর এই প্রথম ত্রিবার্ষিক নির্বাচনে ভোট দেন। ভোটারগণ স্বতঃস্ফূর্তভাবে নিজের পছন্দ অনুযায়ী প্রার্থীকে ভোট দেন।
রুহিয়া থানা ট্রাক্টর সমিতির ত্রিবার্ষিক নির্বাচনের প্রধান নির্বাচন কমিশন হিসেবে উপস্থিত ছিলেন কামরুল হাসান টিটু, সহকারি নির্বাচন কমিশন হিসেবে উপস্থিত ফারুক হোসেন ও কুদরত আলী। ভোট সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করেন গ্রাম পুলিশ।
সাধারণ সম্পাদক ঘোড়া মার্কা প্রাচীর খাইরুল আলম বলেন সাধারন মানুষ যদি আমাকে চায় তাহলে আমি জয়ী হব এবং জনগণের কল্যাণে কাজ করব।
অপর প্রার্থী মোতাহার হোসেন বলেন, নির্বাচনে প্রতিদ্বন্দি থাকবেই। জিতলে আমি জয়ী আর হেরে গেলে নির্বাচনের গ্রহণযোগ্যতা মেনে নিব। নির্বাচন সুষ্ঠুভাবে চলমান রয়েছে।
ঠাকুরগাঁও
২১.০৯.২০২৫


❝আপনি আপনার মতামত দিন, অবশ্যই ভালো রুচিশীল মন্তব্য করুন 🙂 ধন্যবাদ ❞