রুহিয়ায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে আলোচনা সভা

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ



ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। বুধবার বিকালে রুহিয়া বিএনপি কার্যালয়ে উক্ত আলোচনা সভার আয়োজন করা হয়। এতে রুহিয়া থানার ৫টি ইউনিয়ন সহ জেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 


এসময় বক্তরা বলেন, বিগত আওয়ামী সরকারের সময় এক নেতা একাই একশ ছিল, কারন তারা ১জনে ১০০ করে ভোট দিয়েছে। দিনের ভোট রাতে করেছে কিন্তু বিএনপি এমন করবেনা।


জামায়াতে ইসলামী সহ অন্যান্য দলকে উদ্দেশ্য করে বলেন, PR পদ্ধতি কোন নির্বাচন বাংলাদেশে হবে না। গনতান্ত্রিক ভাবে ভোট। এক ব্যক্তির ১ ভোট, সঠিক ভাবে গননা হোক, এই স্লোগানে ভোট হবে।


তারা বিগত সরকার পৈশাচিক কর্মকাণ্ডের কথা তুলেধরেন। এবং এর থেকে বিএনপিকে শিক্ষা নিতে বলেন। তারা যেন জনগণের অধিকার হরণ না করে। জনগনের পাশে থেকে কাজ করে।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সহ সভাপতি ওবায়েদুল্লাহ মাসুদ, আব্দুল হান্নান হান্নু, মতিয়র রহমান মতি, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলি, আনছারুল হক, রুহিয়া থানা বিএনপির সভাপতি আব্দুল জব্বার, সিনিয়র সহসভাপতি আবদুল মালেক মানিক, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিপন সহ ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা।


ঠাকুরগাঁও 

০৩.০৯.২০২৫

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.