বীর মুক্তিযোদ্ধা পরেশ চন্দ্র বর্মনকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন

কুদরত আলী ঠাকুরগাঁও প্রতিনিধিঃ 




ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ২১ নং ঢোলারহাট ইউনিয়ন’র ধর্মপুর (ভদ্র পাড়া) গ্রামে বীর মুক্তিযোদ্ধা পরেশ চন্দ্র বর্মন(৭৬) কে রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 


মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) আনুমানিক রাত সাড়ে ১১টায় মারা যান তিনি । পরের দিন দুপুরে রাষ্ট্রীয় সম্মান “গার্ড অব অনার’ প্রদান করা হয় এবং শ্রদ্ধা শেষে পরেশ চন্দ্র বর্মনকে তার পারিবারিক শশ্মানে দাহ করা হয়।

সাবেক ঠাকুরগাঁও সদর উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুবোধ চন্দ্র রায় ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বীর মুক্তিযোদ্ধা পরেশ চন্দ্র বর্মনকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দেয়া রাষ্ট্রীয় সম্মান “গার্ড অব অনার’ প্রদানে নেতৃত্ব দেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খাইরুল ইসলাম।

এসময় পুলিশের একটি চৌকস টিম শেষ বিদায়ী সন্মান প্রদর্শন করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.