ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে দূর্গা পুজা উপলক্ষে ২১নং ঢোলাহাট গৌরলাল সার্বজনীন মন্দিরে দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। সোমবার সন্ধ্যায়, মহা সপ্তমী উপলক্ষে এই বস্ত্র বিতরণ করা হয়।
এতে শতাধিক গরিব মানুষের মাঝে শাড়ি, ধুতি বিতরণ করা হয়। ঢোলারহাট সনাতন ধর্ম প্রচার সংঘ(SDPS) ও শ্রী গৌরলাল রায় সার্বজনীন দূর্গা মন্দিরের পক্ষ থেকে এই পুজা উপহার বিতরন করা হয়।
এতে উপস্থিত ছিলেন রুহিয়া থানা বিএনপির সভাপতি আব্দুল জব্বার, শ্রী গৌরলাল রায় সার্বজনীন দুর্গা মন্দিরের পুজা উৎযাপন কমিটির সভাপতি বাসুদেব বর্মান, সাধারন সম্পাদক সুবেনন্দ্রনাথ বর্মন, পুজা কমিটির উপদেষ্টা ব্রজকুমার বর্মন রায়, ঢোলারহাট সনাতন ধর্ম প্রচার সংঘ(SDPS) এর সহ সভাপতি, কৈলাশ চন্দ্র, অর্থ সম্পাদক, কৈলাশ চন্দ্র বর্মন সহ স্থানীয় নেতৃবৃন্দ।
গৌরলাল সার্বজনীন দুর্গা মন্দিরের সভাপতি বাসুদেব বর্মন বলেন, গরিব, দুস্থদের মাঝে বস্তু বিতরন এই মন্দিরের ঐতিহ্য। প্রতিবছর দুর্গা পুজা উৎযাপন উপলক্ষে স্থানীয় গরিব দুঃখীদের মাঝে বস্তু বিতরন করা হয়, এবং পরবর্তীতেও এই কার্যক্রম চলমান থাকবে।
ঠাকুরগাঁও
২৯.০৯.২০২৫


❝আপনি আপনার মতামত দিন, অবশ্যই ভালো রুচিশীল মন্তব্য করুন 🙂 ধন্যবাদ ❞