দিনাজপুরে “ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ” বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ জাহিদ হোসেন দিনাজপুর 

ছবি একুশে ট্রিবিউন 



১৮ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে ব্যবসায়ীবৃন্দের সাথে “ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ” বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব_মোঃ_মারুফাত_হুসাইন মহোদয়।


পুলিশ সুপার মহোদয় তার বক্তব্যে বলেন, “মাদক সমাজ ও জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তামাক ও মাদকের বিরুদ্ধে শুধু আইন প্রয়োগ নয়, সামাজিক সচেতনতা বাড়ানোও জরুরি। ব্যবসায়ী সমাজ এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আপনারা নিজের ব্যবসায়িক কার্যক্রমে এ বিষয়ে সচেতন থাকবেন, এবং অন্যদের সচেতন করতে এগিয়ে আসবেন।”

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.