LIVE
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
Ekushey Tribune
  • হোম
  • Image LIVE
  • _Live weather ☁️
  • লগ‌ইন
  • খবর
  • _স্থানিয় সংবাদ
  • _শিক্ষা
  • __রাজনীতি
  • __ধর্ম
  • __আন্তর্জাতিক
  • _খেলাধুলা
  • _বিনোদন
  • আজকে টিভিতে
Type Here to Get Search Results !
সর্বশেষ জাতীয় রাজনীতি অর্থনীতি খেলাধুলা বিনোদন প্রযুক্তি আন্তর্জাতিক
হোমসংবাদঠাকুরগাঁওয়ের বুড়ি বাঁধে মৎস্য চত্বর উদ্বোধন

ঠাকুরগাঁওয়ের বুড়ি বাঁধে মৎস্য চত্বর উদ্বোধন

0 শাহাজাদ ইসলাম রবিবার, সেপ্টেম্বর ০৭, ২০২৫

কুদরত আলী ঠাকুরগাঁও প্রতিনিধিঃ 



ঠাকুরগাঁও সদর উপজেলার বুড়ি বাঁধে নবনির্মিত মৎস্য চত্বর উদ্বোধন করা হয়েছে। রবিবার( ৭ সেপ্টেম্বর দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খাইরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা।  

স্থানীয়রা মনে করেন ঠাকুরগাঁও সদর উপজেলা বাস্তবায়ন দপ্তরের মাধ্যমে নির্মাণ এই মৎস্য চত্বরটি শুধু একটি ভাস্কর্য নয়, এটি স্থানীয় মানুষের কাছে বুড়ি বাঁধের প্রাকৃতিক সৌন্দর্য এবং জীববৈচিত্র্যের প্রতীক হিসেবে দাঁড়িয়েছে। এর মাধ্যমে এলাকার পর্যটন শিল্পে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।


উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক ইশরাত ফারজানা বুড়ি বাঁধ মৎস্য চত্বরের প্রশংসা করে বলেন, “এই মৎস্য চত্বরটি বুড়ি বাঁধের সৌন্দর্যকে বহুগুণ বাড়িয়ে তুলেছে। এটি ঠাকুরগাঁওয়ের অন্যতম দৃষ্টিনন্দন স্থানে পরিণত হবে। এর রক্ষণাবেক্ষণে স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষকে একযোগে কাজ করতে হবে।” তিনি আরও বলেন, “বুড়ি বাঁধের এই প্রকল্পটি পর্যটন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং এলাকার মানুষের অর্থনৈতিক উন্নয়নে সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।তিনি আরও বলেন 

বুড়ি বাঁধ মৎস্য চত্বরটি মূলত এলাকার মৎস্য সম্পদ এবং পরিবেশগত গুরুত্ব তুলে ধরার উদ্দেশ্যে নির্মিত হয়েছে। এর মাধ্যমে স্থানীয় পর্যটকদের পাশাপাশি বহিরাগত পর্যটকদেরও আকর্ষণ করা যাবে। এটি শুধু একটি ভাস্কর্য নয়, বরং বুড়ি বাঁধের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং এখানকার জলজ প্রাণীদের প্রতি সচেতনতা বৃদ্ধির একটি প্রচেষ্টা।


অনুষ্ঠানের সভাপতি ও ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খাইরুল ইসলাম তার বক্তব্যে বলেন, “আমরা এই এলাকাটিকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য কাজ করছি। মৎস্য চত্বরটি সেই প্রচেষ্টারই একটি অংশ। এটি ঠাকুরগাঁও সদর উপজেলার একটি নতুন পরিচয়ে পরিণত হবে।” তিনি এই প্রকল্পের সাথে জড়িত সকলকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে আরও উন্নয়নমূলক কাজের আশ্বাস দেন।


এ সময় আরও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা মৎস্য অফিসার আরাফাত উদ্দিন, ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ড এর নির্বাহী প্রকৌশলী গোলাম যাকারিয়া, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আয়েশা খাতুন, ৩ নং আকচা ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ গোলাম সারওয়ার চৌধুরী, ৩ নং আকচা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সিমলা রায়,৭ নং চিলারং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শোভা আলী, বেলতলা সম্মিলিত পানি নিয়ন্ত্রণ অবকাঠামো পরিচালনা পর্ষদ এর সভাপতি মোঃ আমিরুল হক(মাস্টার), মোঃ দুলাল হোসেন মাস্টার, ৩ নং আকচা ইউপি সদস্য বাবলুর রহমান, ফুলজান বেগম,৭ নং চিলারং ইউনিয়ন ইউপি সদস্য মকলেছুর রহমান, জয়প্রকাশ প্রমূখ। 



উদ্বোধন শেষে বুড়ি বাঁধ এলাকায় বেশ কয়েকটি ফলজ,বনজ গাছ রোপণ করেন এবং জেলা প্রশাসক এর নেতৃত্বে উপজেলা নির্বাহী অফিসার, জেলা মৎস্য অফিসার, ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ড এর নির্বাহী প্রকৌশলী এবং উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মৎস্য অভয়াশ্রম পরিদর্শন করেন।

Tags
সংবাদ
  • নবীনতর

  • পূর্বতন

আরও দেখান

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

❝আপনি আপনার মতামত দিন, অবশ্যই ভালো রুচিশীল মন্তব্য করুন 🙂 ধন্যবাদ ❞

কলাম

পোস্ট লোড হচ্ছে...
আরও
WhatsApp
Call
Facebook
হোম সর্বশেষ ভিডিও
লাইভ
ছবি
🔔 সর্বশেষ খবর ✕

পোস্ট লোড হচ্ছে...

আনন্দ বিনোদন

6/sidebar/বিনোদন

সর্বাধিক পঠিত সংবাদ

২৫৬৯ তম আন্তর্জাতিক বৈশাখ দিবস উদযাপন ও বুদ্ধ জয়ন্তী উৎসব ২০২৫ পালিত হলো।
কলকাতা

২৫৬৯ তম আন্তর্জাতিক বৈশাখ দিবস উদযাপন ও বুদ্ধ জয়ন্তী উৎসব ২০২৫ পালিত হলো।

মঙ্গলবার, মে ১৩, ২০২৫
রুপপুরস্থ এনপিসিবিএল এর ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাছান এর পদত্যাগের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।

রুপপুরস্থ এনপিসিবিএল এর ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাছান এর পদত্যাগের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।

মঙ্গলবার, মে ০৬, ২০২৫
বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প, টিকে থাকার লড়াইয়ে কারিগররা।

বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প, টিকে থাকার লড়াইয়ে কারিগররা।

বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫
পীরগঞ্জে ইউনিয়ন বিএনপির অফিস উদ্বোধন।

পীরগঞ্জে ইউনিয়ন বিএনপির অফিস উদ্বোধন।

বুধবার, অক্টোবর ২৩, ২০২৪
ঘোড়াঘাটে পানির দরে আলু বিক্রি,পথে বসেছে আলু চাষীরা

ঘোড়াঘাটে পানির দরে আলু বিক্রি,পথে বসেছে আলু চাষীরা

মঙ্গলবার, মে ০৬, ২০২৫

আন্তর্জাতিক সংবাদ

6/sidebar/আন্তর্জাতিক

কৃষি সংবাদ

5/block/কৃষি

জাতীয়

5/megagrid/জাতীয়

ফিচার

6/sidebar/ফিচার

লাইফস্টাইল

5/megagrid/লাইফস্টাইল

খেলা ধুলা

6/sidebar/খেলাধুলা

এখনকার পুযুক্তি

5/megagrid/পুযুক্তি

অপরাধ

6/sidebar/অপরাধ

সংবাদ বিশ্লেষণ

ঠাকুরগাঁওয়ে চুরির মোটরসাইকেল উদ্ধার, ধরা পড়লো দুই কিশোর
অপরাধ

ঠাকুরগাঁওয়ে চুরির মোটরসাইকেল উদ্ধার, ধরা পড়লো দুই কিশোর

শনিবার, আগস্ট ০২, ২০২৫
ঠাকুরগাঁওয়ের একই দিনে একই স্কুলের ৪জন শিক্ষার্থী নিখোঁজ

ঠাকুরগাঁওয়ের একই দিনে একই স্কুলের ৪জন শিক্ষার্থী নিখোঁজ

বুধবার, জুলাই ০১, ২০২৬
বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প, টিকে থাকার লড়াইয়ে কারিগররা।

বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প, টিকে থাকার লড়াইয়ে কারিগররা।

বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫
রুগীর টেস্ট এ ভুল রির্পোটের অভিযোগ তোলায় রুগীর স্বজনকে প্রাণ নাশের হুমকি

রুগীর টেস্ট এ ভুল রির্পোটের অভিযোগ তোলায় রুগীর স্বজনকে প্রাণ নাশের হুমকি

শনিবার, আগস্ট ০২, ২০২৫
Ekushey Tribune

একুশে ট্রিবিউন
প্রকাশক: শাহাজাদ ইসলাম
সম্পাদক: মোঃ জাহাঙ্গীর আলম
☞ব্লক:৭ , ঠাকুরগাঁও বাংলাদেশ ৫১০১
বিজ্ঞাপন, সংবাদ,ও যোগাযোগ করতে
ই-মেইলঃ sahajadislam2019@gmail.com
Phone +8801721447230

GET IT ON Google Play Download on the App Store
  • হোম
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

Footer Copyright

এই সাইটের লেখা ছবি ভিডিও অনুমতি ব্যতীত অন্য কোথাও প্রকাশ সম্পন্ন বেআইনি- Templates DMCA© সর্বস্বত্ব ® সংরক্ষিত শাহাজাদ ইসলাম✓২০২৬

Contact form