মাসুদুর রহমান ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও বিএডিসি বীজ ডিলারদের সার ডিলার হিসেবে নিবন্ধনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেন ঠাকুরগাঁও জেলা বিএডিসি ডিলার এসোসিয়েশন।
মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক কালেক্টরেট চত্বরে শতাধিক বিএডিসি ডিলার সমবেত হয় এবং মানববন্ধন কর্মসূচি পালন করে এবং মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
এ সময় বক্তব্য রাখেন বিএডিসি বীজ ডিলার সুলতান মাহমুদ ও শাহিন আলম।
বক্তারা অভিযোগ করে বলে প্রান্তিক পর্যায়ে সারের সংকট নিরসনে সরকার জেলার প্রতি ওয়ার্ডে তিনজন করে ডিলার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এক্ষেত্রে বিএডিসির ডিলারগণ অগ্রাধিকার পাওয়ার কথা। কিন্তু নীতিমালায় বিএডিসি ডিলারদের অগ্রাধিকার বিষয়ে উল্লেখ না থাকায়
যেকোনো সার ব্যবসায়ী ওয়ার্ড পর্যায়ে ডিলার হতে পারবে।
এরই প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করছেন বীজ ডিলারগন।
উক্ত মানববন্ধন কর্মসুচির সভাপতিত্ব করেন রিয়াজুল ইসলাস, বীজ ডিলার, ঠাকুরগাঁও।
মাসুদুর রহমান
ঠাকুরগাঁও
২৮/১০/২০২৫


❝আপনি আপনার মতামত দিন, অবশ্যই ভালো রুচিশীল মন্তব্য করুন 🙂 ধন্যবাদ ❞