নিজস্ব প্রতিবেদক:
![]() |
| ফাইল ফটো, ঈমান আলি |
ছয় মাসে ছয় রকম পরিচয় এভাবেই এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের বিরুদ্ধে চরম সুবিধাবাদ ও পাল্টিবাজির অভিযোগ তুলেছেন এলাকাবাসী।
অভিযুক্ত ব্যক্তি ঈমান আলি, বর্তমানে দায়িত্বে থাকা ঠাকুরগাঁও জেলার, রুহিয়া থানার,২১ নং ঢোলার হাট ইউনিয়ন এর একজন ইউপি সদস্য ও অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য।
স্থানীয়দের অভিযোগ, পরিস্থিতি ও ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গে তিনি নিজের অবস্থান বদলেছেন। কখনো জাতীয় পার্টি, কখনো আওয়ামী লীগ এর দালাল, আবার সময় বুঝে বিএনপি কিংবা জামায়াতের সঙ্গে ঘনিষ্ঠতা দেখিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এলাকাবাসীর ভাষ্য মতে, এভাবেই এক ইউপি ও অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে চরম সুবিধাবাদ ও পাল্টিবাজির অভিযোগ তুলেছেন স্থানীয়রা।ব্যক্তিগত স্বার্থ রক্ষাই এসব অবস্থান পরিবর্তনের মূল কারণ।
অভিযোগে আরও বলা হয়, ঈমান আলি খাস জমি ক্রয় বিক্রয় সংক্রান্ত দালালি, চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা আত্মসাৎ এবং প্রভাব খাটিয়ে বসতভিটা ও জমি দখলের সঙ্গে জড়িত। কেউ প্রতিবাদ করলে তার বাড়িতে আগুন দেওয়ার হুমকি, ভয়ভীতি প্রদর্শন ও উচ্ছেদের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, ধর্মীয় পরিচয় ও বক্তব্য ব্যবহার করে সাধারণ মানুষকে প্রভাবিত করার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে, যা এলাকায় ‘ধর্ম ব্যবসা’ হিসেবে সমালোচিত হচ্ছে।
এক ভুক্তভোগী নাম প্রকাশ না করার শর্তে বলেন,"এই ঈমান আলি এক সময় চুরি করতে গিয়ে বোরখা পরে দৌড়ে পালিয়ে গেছিলো পুলিশের ভয়ে।আর এখন
“ক্ষমতা যেদিকে যায়, তিনিও সেদিকেই যান। এই লোকটাই দেখিয়ে দিয়েছে সুবিধাবাদ পাল্টিবাজ কাকে বলে।”
অন্যদিকে নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগী এক বিধবা নারী বলেন "এই লোক আমার বাড়িতে ক্ষমতার জোরে আমার অল্প একটু বসত বাড়ি সহ জমি দখল করতে আসছিল এবং আমার মেয়ে ও আমাকে মেরে ঘরে আগুন দেয়, এমকি ক্ষমতার জোরে উল্টো আমার উপরে মামলা করে কয়েকটি, যা পরবর্তীতে আমার পক্ষে নিষ্পত্তি হয়, এখনো এই লোক আমার উপরে জোর জুলুম করে আসছে মানুষ লাগিয়ে দিচ্ছে আমার উপর। আমার কাছে এর সব তথ্য প্রমাণ আছে , আমি তার উদাহরণ,এই লোক দালাল এই রকমি এর পেশা
এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য ঈমান আলির বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও এ নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এলাকাবাসী নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই এবং দোষ প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


❝আপনি আপনার মতামত দিন, অবশ্যই ভালো রুচিশীল মন্তব্য করুন 🙂 ধন্যবাদ ❞