মুহাম্মদ এমরান বান্দরবান
![]() |
| বিডিসি অনলাইন |
পার্বত্য বান্দরবানের লামা উপজেলার আওতাধীন ০৩ নং ফাঁসিয়াখালী ইউনিয়ন এর ইয়াংছায় উঃ নন্দমালা জীনামেজু কল্যাণ ট্রাস্ট এর ভিত্তি প্রস্তর স্হাপন করা হয়েছে।
২৫ জানুয়ারী) বৃহস্পতিবার বেলা ১২ঘটিকার সময় ভিত্তি প্রস্তর স্হাপন করেন,জনাব লেঃ কর্ণেল মোঃ শওকাতুল মোনায়েম, পিএসসি, জোন কমান্ডার, আলীকদম সেনা জোন।
উক্ত ভিত্তি প্রস্তর স্হাপন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ০৩ নং ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের ০৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য আপ্রুসিং মার্মা।
ভিত্তি প্রস্তর স্হাপন শেষে জীনামেজু টেকনিক্যাল ইনস্টিটিউট এর শিক্ষার্থীদের মাঝে বই ভিতরণ অনুষ্ঠানে মাহবুবুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেঃ কর্ণেল মোঃ শওকাতুল মোনায়েম।
এতে আরো উপস্থিত ছিলেন, ২৮৪ নং ইয়াংছা মৌজার হেডম্যান ক্যাচিহ্লা নিমং,সাংবাদিক, জীনামেজু টেকনিক্যাল ইনস্টিটিউট এর শিক্ষকমণ্ডলী,শিক্ষার্থীসহ প্রমুখ।
বই ভিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে (জিপিএ ০৫) পাওয়া শিক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা উপহার তুলে দেন আলীকদম সেনা জোনের জোন কমান্ডার মোঃ শওকাতুল মোনায়েম।
জীনামেজু অনাথ আশ্রমের মহাপরিচালক নন্দেমালা ভিক্ষু বলেন, আমার কোন বউ-বাচ্চা নেই। এই অনাথ আশ্রমের শিশুরাই আমার ছেলে-মেয়ে। আমি কোন পড়াশোনা করতে পারিনি। কিন্তু শিক্ষা জাতির মেরুদণ্ড হিসেবে আমি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতেছি। যাতে আমার এলাকার ছেলে-মেয়েরা সু-শিক্ষায় শিক্ষিত হতে পারে।
উলেখ্য যে, জীনামেজু টেকনিক্যাল স্কুল থেকে পাবলিক পরীক্ষায় ২৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে এর মধ্যে ০৩ জনে (জিপিএ৫) পেয়েছে।


❝আপনি আপনার মতামত দিন, অবশ্যই ভালো রুচিশীল মন্তব্য করুন 🙂 ধন্যবাদ ❞