সিরাজুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
![]() |
শত বাধা বিপত্তি অতিক্রম করে ঠাকুর গাঁও-২আসনে আওয়ামীলীগ মনোনীত নৌকা পদ প্রার্থী মাজহারুল ইসলাম সুজন বিপুল ভোটে জয়লাভ করেছে।ঠাকুরগাঁও-২ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে নির্বাচিত মাজহারুল ইসলাম সুজন পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ৪১৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (ট্রাক) আলী আসলাম জুয়েল পেয়েছেন ৫৭ হাজার ২৪৫ ভোট। সুষ্ঠু ভাবে ভোট দিতে পেরে সাধারণ মানুষ খুব খুশি।বিজয়ে সাথে রাত ৯টার দিকে হরিপুর উপজেলার কাঁঠালডাংগী বাজারে একটি বিজয় রেলি বের হয়, এসময় জনস্ফুত্ব হাজারো জনমানুষের বিজয়ের স্লোগানে মুখরিত হয়ে উঠে হরিপুর। এসময় উপস্থিত ছিলেন, ৬নং ভাতুড়িয়া ইউপি চেয়ারম্যান জনাব মোঃ শাহজাহান সরকার, ইউনিয়ন সেক্টরেটারী মোঃজনাব আলী, আওয়ামীলীগের সদস্য মন্ডলীর মোঃওবাইদুর রহমান মানিক, এবং বিভিন্ন অংগ সংগঠনের আওয়ামীলীগের সদস্য বৃন্দ সহ সাধারণ মানুষ।


❝আপনি আপনার মতামত দিন, অবশ্যই ভালো রুচিশীল মন্তব্য করুন 🙂 ধন্যবাদ ❞