ঠাকুরগাঁওয়ের ঐতিহ্যবাহী রুহিয়া আজাদ মেলার শুভ উদ্বোধন

কুদরত আলী ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ






ঠাকুরগাঁও জেলা রুহিয়ায় ৬৫ তম ঐতিহ্যবাহী রুহিয়া আজাদ মেলার শুভ উদ্বোধন করা হয়। শনিবার(২৩ নভেম্বর) মেলা অফিস প্রাঙ্গনে ৬৫ তম মেলার শুভ উদ্বোধন করা হয় । 



মেলা শুভ উদ্বোধনের আগে মেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ শহিদুল হকের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রুহিয়া আজাদ মেলা কমিটির সভাপতি ঠাকুরগাঁও সদর উপজেলা 



নির্বাহী কর্মকর্তা মোঃ বেলায়েত হোসেন'র সভাপতিত্বে এবং সিনিয়র সহসভাপতি মোঃ গোলাম মোস্তফার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক এর প্রতিনিধি ঠাকুরগাঁও জেলা মেজিস্ট্রেট সর্দার মোস্তফা শাহীন। 




বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রুহিয়া থানার অফিসার ইনচার্জ এ কে এম নাজমুল কাদের, ঠাকুরগাঁও জেলা বিএনপি যুগ্ম সম্পাদক আনছারুল হক, রুহিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং 


রুহিয়া থানা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল, রুহিয়া থানা বিএনপির সভাপতি মোঃ আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিপন প্রমূখ। 




আলোচনা সভা শেষে ঐতিহ্যের ৬৫ তম রুহিয়া আজাদ মেলার উদ্বোধক হিসেবে বেলুন উড়িয়ে মেলার শুভ উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ মির্জা ফয়সাল আমীন। 




মেলা উদ্বোধনের পরে মেলা কমিটির আয়োজনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করেন জাসাস এর শিল্পীবৃন্দ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.