রুহিয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

মোঃ আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিনিধি: 







ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে।




দিবসটি উপলক্ষে রুহিয়া ডিগ্রি কলেজ মাঠে শহীদ মিনারে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে রুহিয়া থানার অফিসার ইনচার্জ একেএম নাজমুল কাদের -এর নেতৃত্বে পুলিশের একটি টিম পুস্পার্ঘ্য অর্পন করে। 






এরপর রুহিয়া ডিগ্রি কলেজ, রুহিয়া থানা বিএনপি ও এর সহযোগী সংগঠন, রুহিয়া থানা প্রেসক্লাব, রুহিয়া জোনাল অফিস ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতি ছাড়াও ১নং ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানায়। 




শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পরে ১৯৫২ সালের ভাষা আন্দোলনে নিহত শহীদদের আত্বার মাগফেরাত কামনা করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.