জামায়াতের পেশাজীবী থানা-২ এর আইনজীবী ওয়ার্ডের আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

নুর ইসলাম নোবেল, রংপুর বিভাগীয় ব্যুরো প্রধান: 



রংপুর বারের আইনজীবীদের নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী, রংপুর মহানগরের পেশাজীবী-২ এর  আইনজীবী ওয়ার্ডের উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


১৯ মার্চ (বুধবার) বিকেলে রংপুরের রায়ান্স রেস্টুরেন্টের হল রুমে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল।


আইনজীবী ওয়ার্ডের সভাপতি অ্যাডভোকেট তারেকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর মহানগর অ্যাসিস্টেন সেক্রেটারি আল আমিন হাসান, রংপুর মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট কাওসার আলী, পেশাজীবী থানা- ২ এর আমির গোলাম মোস্তফা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রংপুর মহানগর শাখার সভাপতি নুরুল হুদা সহ অন্যান্য নেতৃবৃন্দ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.