নুর ইসলাম নোবেল, ষ্টাফ রিপোর্টার,
রংপুর:ফিলিস্তিনে ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রংপুর মহানগর শাখা।
১৯ মার্চ (বুধবার) বিকেলে রংপুর প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য, কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক হাফেজ মিছবাহুল করিম।
এসময় তিনি ফিলিস্তিনের উপর ইসরায়েলিদের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। অবিলম্বে ফিলিস্তিনের গণহত্যা বন্ধের আহ্বান জানানোর পাশাপাশি ফিলিস্তিনের সকল নিহতদের জন্য দোয়া ও মাগফেরাত কামনা করেন তিনি।
মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর শাখা শিবিরের সভাপতি নুরুল হুদা, সেক্রেটারি আনিসুর রহমান, শিবিরের রংপুর জেলা শাখার দপ্তর সম্পাদক মুনতাজির সালেহীন সহ অন্যান্য নেতৃবৃন্দ।


❝আপনি আপনার মতামত দিন, অবশ্যই ভালো রুচিশীল মন্তব্য করুন 🙂 ধন্যবাদ ❞