হরিপুরে হিসাব সংরক্ষণ কর্মকর্তা দুদকের হাতে আটক

হরিপুর প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে





১৭ মার্চ (সোমবার) সকালে হরিপুর উপজেলায় দুদকের অভিযানে ঘুষ লেনদেনের সময় দুজনকে আটক করা হয়েছে।


জানা যায়-- হরিপুর উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা (ইএও) এর কার্যালয়ে আজমির শরীফ মারজী সহকারি পরিচালক ও উপ পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) দুর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয়ে পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন।





অভিযান পরিচালনা কালে ঘুষ লেনদেন করার সময় 





শেরিকুজ্জামান (৫০)কে আটক করা হয় | তিনি 





নীলফামারী জেলার কিশোরগন্জ উপজেলার বড়ভিটা গ্রামের আলীর ছেলে | হরিপুর উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা হিসাবে কর্মরত ছিলেন তিনি | অন্যজন





আব্দুল মান্নান (৩৯)ঠাকুরগাঁও সদর হাজীপাড়া গ্রামের আব্দুল মোত্তালিবের ছেলে | তাদের ২ জনকে ৫০০০/-( পাঁচ হাজার) টাকাসহ হাতেনাতে আটক করা করা হয়। বর্তমানে ২ জনই দুদকের হেফাজতে আছেন। 




হরিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান ---২ জনের বিষয়ে

আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন চলছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.