রুহিয়ায় ব্রাইট স্টার মডেল স্কুল এন্ড কলেজের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ




ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় ব্রাইট স্টার মডেল স্কুল এন্ড কলেজ এর ৬ষ্ঠ শ্রেণিতে নবাগতদের বরণ ও এস.এস.সি/২৫ সালের পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।



শনিবার বিকেলে ব্রাইট স্টার মডেল স্কুল এন্ড কলেজের মাঠে অত্র প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক মানিক চন্দ্র এর সঞ্চালনায় ও অধ্যক্ষ অশ্বিনী চন্দ্র বর্মন সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ১ নং রুহিয়া ইউনিয়ন বিএনপির নেতা ও প্রতিষ্ঠানটির সভাপতি সহকারী অধ্যাপক মোঃ গোলাম মোস্তফা। এছাড়াও বক্তব্য রাখেন ব্রাইট স্টার মডেল স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদ সদস্য বিএনপি নেতা মোঃ আব্দুল হক, রামকৃষ্ণ বর্মন, অবঃ শিক্ষক মোঃ ইউনুস আলীসহ শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষকবৃন্দ।





এসময় অধ্যাপক গোলাম মোস্তফা বলেন, ভালোভাবে শিক্ষা অর্জনের জন্য সঠিক পরিবেশ খুবই দরকার। সেই পরিবেশ তোমাকেই তৈরি করতে হবে। তোমরা হলে আমাদের কে রক্ষা করার অস্ত্র। বর্তমানের সমস্যা দূর করতে সমাজের ভবিষ্যৎ এই ছাত্র সমাজ কে খুবই দরকার। তোমরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে সোনার বাংলাদেশ গড়বে।





অনুষ্ঠানের শুরুতেই ব্রাইট স্টার মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ অশ্বিনী চন্দ্র বর্মনসহ অতিথিবৃন্দ এবং বিদায় পরীক্ষার্থী ও নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। পরে, দোয়া ও বিশেষ মোনাজাতের মাধ্যমে শেষ হয় শিক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.