রংপুর মহানগর যুব বিভাগের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নুর ইসলাম নোবেল, ষ্টাফ রিপোর্টার রংপুর: 



বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর যুব বিভাগের উদ্যোগে 'সিয়ামের চেতনায় যুবসমাজ' শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।


২২ মার্চ (শনিবার) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর জেলা ও মহানগর কার্যালয়ের হল রুমে এ অনুষ্ঠান সম্পন্ন।


আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর মহানগর উলামা বিভাগের সেক্রেটারি মাওলানা মশিউর রহমান।


কোতোয়ালি থানা কর্ম পরিষদ সদস্য ও যুব বিভাগের সভাপতি ইমন সরকারের সঞ্চালনায়  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব বিভাগ রংপুর মহানগর শাখার সেক্রেটারি ফরহাদ হোসেন মন্ডল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.