পশ্চিম মেদিনীপুর জেলার শালবনীতে মুখ্যমন্ত্রী আসার আগেই বিপত্তি, হঠাৎ ঝড় বৃষ্টিতে ভেঙে পড়লো হ্যাঙ্গার।




আজ ১৮ ই এপ্রিল শুক্রবার, আগামী সোমবার পশ্চিম মেদিনীপুরের শালবনীতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, 


আর তার আগেই বিপত্তি শালবনীতে, হঠাৎ ঝড় বৃষ্টিতে ভেঙে পড়লো হ্যাঙ্গার। মুখ্যমন্ত্রী আসাকে কেন্দ্র করে জিন্দাল এরিয়ার ভেতরে অনুষ্ঠানকে ঘিরে যে প্যান্ডেলর কাজ চলছিল তার হ্যাঙ্গার ভেঙে পড়ে।


উল্লেখ জিন্দালদের প্রস্তাবিত এলাকায়, জিন্দাল গোষ্ঠীর কর্ণধারের ঘোষণা নতুন করে কাজ শুরু হচ্ছে, আর সেই কাজের উদ্বোধন করতে আসছেন মুখ্যমন্ত্রী।


তাই মুখ্যমন্ত্রী আসাকে কেন্দ্র করে সাজো সাজো রব জিন্দাল এলাকায়, তৈরি হচ্ছিল বিরাট প্যান্ডেল, হঠাৎ বিকালের ঝড় বৃষ্টিতেই প্যান্ডেলের হ্যাঙ্গার ভেঙে পড়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তবে ঘটনায় হতাহতের কোন খবর নেই।


রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, পশ্চিমবঙ্গ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.