চরাঞ্চল থেকে প্রসবব্যথা নিয়ে হাসপাতালে আসার আগেই চাঁদপুর লঞ্চঘাটে কন্যা সন্তান প্রসব করেছেন এক প্রসূতি। ওই প্রসূতিকে নৌ-পুলিশ ও স্বেচ্ছাসেবীরা দ্রুত উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে এমভি হাশেমপুর লঞ্চে এ ঘটনা ঘটে।
চাঁদপুর লঞ্চঘাটের নৌ-থানা পুলিশ জানায়, লঞ্চে প্রসূতির সন্তান প্রসবের খবর পেয়ে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। এসময় স্বেচ্ছাসেবী সংগঠনের লোকজন সহায়তা করেছে।
প্রসূতির স্বামী আলআমিন প্রধানীয়া জানান, শ্বশুরবাড়ি মতলবের জহিরাবাদ চর উমেদ এলাকা থেকে লঞ্চে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের উদ্দেশ্য আসার পথে প্রসব ব্যাথা উঠে।
হাসপাতালের তত্বাবধায়ক ডা. মাহবুবুর রহমান বলেন, নবজাতক ও প্রসূতিকে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া হচ্ছে। নবজাতক ভালো আছে। তবে নবজাতকের মায়ের প্রচুর রক্তক্ষরণ হয়েছে।
এদিকে লঞ্চ মালিকপক্ষ এই দম্পতিকে তাৎক্ষণিক পাঁচহাজার টাকা ও নতুন পোশাক উপহার দিয়েছেন। পাশাপাশি এই লঞ্চে নবজাতকের যাতায়াত ভাড়া সবসময়ের জন্য ফ্রি করা হয়েছে বলে জানিয়েছেন লঞ্চ কর্তৃপক্ষ।


❝আপনি আপনার মতামত দিন, অবশ্যই ভালো রুচিশীল মন্তব্য করুন 🙂 ধন্যবাদ ❞