ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ মাদক কারবারি আটক Ekushey Tribune

ঠাকুরগাঁও প্রতিনিধি : 






ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ১৪ পিস ইয়াবাসহ সুবাহান আলী সুবাস (৪২) নামে এক মাদক কারবারিকে আটক করেছেন রুহিয়া থানা পুলিশ। 

 


সোমবার (০৭ এপ্রিল) রুহিয়া থানা পুলিশ এ তথ্য জানিয়েছেন। 

 

আটক মাদক বিক্রেতা সুবান আলী সুবাস(৪৩) রুহিয়া থানাধীন মন্ডলাদাম ( রামনাথ সুইপার পাড়া) এলাকা থেকে আটক করা হয়। আটক সুবাহান আলী@ সুবাস কশাল গাঁও গ্রামের মৃত পজির আলীর ছেলে। 




পুলিশ জানায় দুপুরে রুহিয়া থানার এস আই মজনুর রহমানের নেতৃত্বে একটি চৌকস টিম থানাধীন মন্ডলাদাম রামনাথ সুইপার পাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি সুবাহান আলী সুবাস ১৪ পিস ইয়াবাসহ আটক করা হয়। 




রুহিয়া থানার অফিসার ইনচার্জ এ কে এম নাজমুল কাদের জানান গোপন সংবাদের ভিত্তিতে এস আই মজনুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে মাদকসহ (১৪ পিস ইয়াবা) সুবাস দাসকে আটক করা হয়। 





তিনি বলেন ধৃত আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করা হয়েছে এবং বিজ্ঞ আদালতের মাধ্যমে আসামিকে কারাগারে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে এ ধরনের অভিযান অব্যহত থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.