রাজশাহী কলেজ এ চলছে কলম বিরতি

মোঃ নাসিরউদ্দিন রাজশাহী জেলা প্রতিনিধি 

ছবি একুশে ট্রিবিউন 



শিক্ষকরা তাঁদের ন্যায্য দাবিতে 'কলম বিরতি' করছেন—আমরা সেটা বুঝি, সম্মান করি। কিন্তু প্রশ্ন হলো, শিক্ষার্থীদের ন্যায্য দাবির জায়গাটা কোথায়?

রাজশাহী কলেজের শতবর্ষ পুরনো যাদুঘর, যা আমাদের ইতিহাস, ঐতিহ্য আর গর্বের অংশ—সেই জায়গাটাই আমাদের জন্য আজ অপ্রাপ্য!


তালাবদ্ধ অবস্থায় পড়ে থাকা সেই যাদুঘর শুধু একটা রুম না, এটা আমাদের জানার, শিখার, গর্ব করার একটা জায়গা।

যেখানে দেশের অন্য শিক্ষা প্রতিষ্ঠান নিজেদের ঐতিহ্য শিক্ষার্থীদের সামনে তুলে ধরছে, সেখানে আমরা শুধু বাইরে দাঁড়িয়ে আফসোস করছি!


সেইজন্য আমরা দৃঢ়ভাবে দাবি জানাই—রাজশাহী কলেজের শতবর্ষের ঐতিহাসিক যাদুঘরটি অবিলম্বে শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করা হোক।


কারণ একদিন এই যাদুঘরই প্রমাণ দেবে, আমরা কেবল ইতিহাস পড়িনি—আমরা তা ধরে রেখেছিলাম।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.