ফুলবাড়ী থানা পুলিশের অভিযানে ছাত্রদলের সদস্য সহ অটো রিক্সা চোর চক্রের গ্রেফতার ৫

ছবি একুশে ট্রিবিউন 


দিনাজপুর  ফুলবাড়ী  থানা  এলাকায়  চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক ঘটনায় ফুলবাড়ী থানা পুলিশের কঠোর অভিযানে অটো রিক্সা চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার ও চোরাই অটোরিক্সার বিভিন্ন মালামাল উদ্ধার।




দিনাজপুর  পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইনের  দিক-নির্দেশনায় ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ  একেএম খন্দকার মহিব্বুলের   নেতৃত্বে গত ৪/৫/২৫   তারিখে  কাটাবাড়ি বাংলা স্কুলের সামনে থেকে ইজিবাইক চালককে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে অজ্ঞান করে অটোরিকশা চুরি করে নিয়ে যাওয়ার ঘটনায় ৯/ ৫/২৫ তারিখে পুলিশের চৌকস  টিমের অভিযান করে ৫ জন অটোরিক্সা


চোরচক্রের সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেন । অভিযোগের প্রেক্ষিতে ফুলবাড়ী থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন অভিযান চালিয়ে ইজিবাইকের ৬ টি  ব্যাটারী, একটি মোটর, একটি চার্জার, দুইটি কন্ট্রোলার, একটি লোহার শকাপ,একটি টায়ারসহ বিভিন্ন মালামাল উদ্ধার করে এবং ইজিবাইক চুরি ও ছিনতাইয়ের সাথে জড়িত ৫  জনকে গ্রেফতার করে  প্রশংসায় ভাসছে । গ্রেফতারকৃতরা হলেন কাটাবাড়ী  গ্রামের রাশেদ হোসেন ওরফে রাসেল (৩৫), 


তেতুলিয়া গ্রামের আবুল কালামের ছেলে পৌর ছাত্রদলের সদস্য সচিব মোঃ কাশেম পাপ্পু (৩০), বারোকোনা গ্রামের মোঃ জবেদুলের ছেলে 


মোঃ সেলিম (৩১), গ্রাম দক্ষিণ তেতুলিয়া পাড়া গ্রামের মোঃ আমিনুল ইসলামের ছেলে মোঃ রফিকুল ইসলাম( ২৮), নবাবগঞ্জ থানার  মির্জাপুর গ্রামের মো. আনিসুরের ছেলে সামিউল আলম রতন।



ফুলবাড়ী  থানার অফিসার ইনচার্জ একেএম খন্দকার মহিব্বুল বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। এছাড়াও ফুলবাড়ী থানার বিভিন্ন স্থানে চেকপোস্ট তল্লাশিসহ অপরাধ নির্মূলে জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে।


আসামিদের জেল হাজতে পাঠানো হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.