দিনাজপুরের বিরল উপজেলায় বোরো ধান কর্তন এর শুভ উদ্বোধন করেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা।

ছবি একুশে ট্রিবিউন 


কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কৃষকদের শাকসবজি সংরক্ষণের জন্য ছোট ছোট হিমাগার নির্মাণ করা হবে। তিনি বলেন, কৃষিতে কোন সিন্ডিকেট থাকবে না। 

আপনারা সরাসরি গোডাউনে ধান দিতে পারবেন। এবার আমরা গতবারের চেয়ে ধানের দাম বাড়িয়ে দিয়েছি।


তিনি বলেন, কৃষক তাদের পণ্যের দাম পায় না। দাম পায় মধ্যস্বত্ত ভোগিরা। কৃষক যাতে তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পায় আমরা তার ব্যবস্থা করেছি।

 

বৃহস্পতিবার (৮ মে ২০২৫) দুপুর ১ টায় দিনাজপুরের বিরল উপজেলার ঢেলপীরে বোরো ব্রি ধান-৮৮ কর্তনের উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় কৃষকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা কৃষি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, মাঠ দিবসে কৃষকের জন্য যে অর্থ বরাদ্দ দেয়া হয়, সেই বরাদ্দের পুরোটাই যেন কৃষকদের মাঝেই খরচ করা হয়। এখানে কোন দুর্নীতি করা যাবে না।


কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, দিনাজপুরসহ দেশের বিভিন্ন জেলা হতে পূর্ব থেকে লিচু ও আম বিদেশে রপ্তানি করা হয়। এবারে লিচু ও আমের পাশাপাশি কাঁঠালও বিদেশে রপ্তানীর ব্যবস্থা নেয়া হয়েছে। তিনি বরেন্দ্র কর্মকর্তাদের পানির দাম কমাতে ও দুর্নীতি বন্ধের পরামর্শ দেন।


কৃষকদের উদ্দেশ্যে তিনি বলেন, ধানের জমিতে লিচু চাষ করবেন না। দিনাজপুরের লিচু ঢাকায় পাঠানোর জন্য এসি বগীর ব্যবস্থা করা হবে। কৃষকের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, লিচুতে অতিমাত্রায় কীটনাশক স্প্রে করবেন। কৃষি কর্মকর্তারা যেভাবে বলেন সেভাবেই কীটনাশক ব্যবহার করবেন।  


অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৃষি সচিব মোঃ এমদাদ উল্লাহ মিয়া, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. মোঃ আসাদুজ্জামান। 


এ সময় রংপুর বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম, রংপুরের ডিআইজি মোঃ আমিনুল ইসলাম, রংপুর ম দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধিঃ 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.