ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় ২ টি ট্রান্সফর্মা চুরি।

মো: জাহাঙ্গীর আলম: রুহিয়া স্টাফ রিপোর্টার: 

ছবি
ছবি একুশে ট্রিবিউন 


ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় একটি হাস্কিং মিলের ২টি ট্রান্সফর্মা চুরি হয়েছে। যার আনুমানিক মূল্য ১ লক্ষ ২০ হাজার টাকা। 


জানা গেছে রুহিয়া থানাধীন ১নং রুহিয়া ইউনিয়নের ব্যারিষ্টার বাজারের উত্তর পার্শ্বে লিয়াকতের হাস্কিং মিল থেকে উক্ত ট্রান্সফর্মা ২টি রাতের বেলায় চোরেরা নিয়ে পালিয়ে যায়। লিয়াকত আলী বলেন, মিলটি বন্ধ করার পরে রাতে কে বা কাহারা ট্রান্সফর্মা দুটি চুরি করে নিয়ে যায়। 


অনেক খোঁজা খুজির পরেও তা পাওয়া যায় নি। এ ব্যপারে লিয়াকত আলী বাদী হয়ে রুহিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। রুহিয়া থানা পুলিশের পক্ষ থেকে অভিযোগের সত্যতা নিশ্চিত করা হয়।


তারিখ: ২১/০৫/২০২৫ইং

মোবাইল নং- ০১৭১৮১৯৮৪৬১

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.