গাইবান্ধায় কালবৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙে র‍্যাব সদস্য নিহত

শাহ্ পারভেজ সংগ্রাম,গাইবান্ধা প্রতিনিধি 

ছবি একুশে ট্রিবিউন 


গাইবান্ধা সদর উপজেলায় কালবৈশাখীর ঝড়ে গাছের ডাল ভেঙে পড়ে আবু বক্কর সিদ্দিক নামের এক র‍্যাব সদস্য নিহত হয়েছেন। 


রোববার (১১ মে) রাত সাড়ে ১০ টার দিকে গাইবান্ধা-সাদুল্লাপুর সড়কের সাহার বাজার সংলগ্ন এ দুর্ঘটনা ঘটে।



নিহত আবু বক্কর সিদ্দিক গাইবান্ধা র‍্যাব- ১৩ ক্যাম্পে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তিনি কুষ্টিয়া জেলার বাসিন্দা।


জানা যায়, আবু বক্কর সিদ্দিক ডিউটিরত থাকাবস্থায় রোববার রাতে ক্যাম্পে ফিরছিলেন। এসময় তার আরেক সদস্যের সঙ্গে মোটরসাইকেল যোগে সাহার বাজার পৌঁছায়। এতে হঠাৎ কালবৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙে পড়ে যায়। এ ডালের আঘাতে আবু বক্কর সিদ্দিক গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। সঙ্গে থাকা আরেক সদস্যও আহত হয়েছেন। 



এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দরকার। তিনি বলেন, ঝড়ে কবলে র‍্যাবের এক সদস্য নিহত হয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.