LIVE
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
Ekushey Tribune
  • হোম
  • Image LIVE
  • _Live weather ☁️
  • লগ‌ইন
  • খবর
  • _স্থানিয় সংবাদ
  • _শিক্ষা
  • __রাজনীতি
  • __ধর্ম
  • __আন্তর্জাতিক
  • _খেলাধুলা
  • _বিনোদন
  • আজকে টিভিতে
Type Here to Get Search Results !
সর্বশেষ জাতীয় রাজনীতি অর্থনীতি খেলাধুলা বিনোদন প্রযুক্তি আন্তর্জাতিক
হোমঅপরাধশহীদ কন্যা লামিয়া ধর্ষণ ও আত্মহত্যা: আলোচিত আসামি ইমরান গ্রেপ্তার।।

শহীদ কন্যা লামিয়া ধর্ষণ ও আত্মহত্যা: আলোচিত আসামি ইমরান গ্রেপ্তার।।

0 Ekushey Tribune সোমবার, মে ১২, ২০২৫

দুমকী উপজেলা( পটুয়াখালী) প্রতিনিধিঃ


ছবি একুশে ট্রিবিউন 


পটুয়াখালী জেলার দুমকী উপজেলার আলোচিত কলেজছাত্রী ও শহীদ কন্যা লামিয়াকে সংঘবদ্ধ ধর্ষণ এবং আত্মহত্যায় প্ররোচনার মামলার পলাতক প্রধান আসামি ইমরান মুন্সি (১৭) অবশেষে গ্রেপ্তার হয়েছেন। 


রোববার (১১ মে) বিকেল ৫টার দিকে বরিশাল নগরীর কাশিপুর ইছাকাঠি মহল্লা থেকে তাকে আটক করে পটুয়াখালী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।


পটুয়াখালী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল গণমাধ্যমকে ইমরান মুন্সির গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।


পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, লামিয়ার বাবা জসিম উদ্দিন 'জুলাই গণ-অভ্যুত্থানে' পুলিশের গুলিতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ৩০ জুলাই মারা যান। 


বাবার মৃত্যুর পর লামিয়ার মা ঢাকায় একটি তৈরি পোশাক কারখানায় চাকরি নেন। এসময় লামিয়া দুমকী উপজেলার আলগী গ্রামে নানাবাড়িতে বসবাস করছিলেন।পটুয়াখালী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল গণমাধ্যমকে ইমরান মুন্সির গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।


পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, লামিয়ার বাবা জসিম উদ্দিন 'জুলাই গণ-অভ্যুত্থানে' পুলিশের গুলিতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ৩০ জুলাই মারা যান। বাবার মৃত্যুর পর লামিয়ার মা ঢাকায় একটি তৈরি পোশাক কারখানায় চাকরি নেন। এসময় লামিয়া দুমকী উপজেলার আলগী গ্রামে নানাবাড়িতে বসবাস করছিলেন।



১৮ মার্চ লামিয়া দাদাবাড়ি নলদোয়ানি গ্রাম থেকে বাবার কবর জিয়ারত করে ফেরার পথে তাকে জোরপূর্বক অপহরণ করে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে। ঘটনার দু’দিন পর, ২০ মার্চ দুপুরে লামিয়া নিজেই দুমকী থানায় মামলা দায়ের করেন। 


এজাহারে সহপাঠী সিফাত মুন্সি ও স্থানীয় মেহেরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র শাকিব মুন্সির নাম উল্লেখ করা হয়। অভিযোগ অনুযায়ী, অভিযুক্তরা লামিয়াকে অপহরণ করে ধর্ষণের দৃশ্য ভিডিও ধারণ করে।


পরে পুলিশ সিফাত ও শাকিবকে গ্রেফতার করে। তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ঘটনার বিস্তারিত তুলে ধরে এবং ঘটনার অন্যতম মূল হোতা হিসেবে ইমরান মুন্সির নাম প্রকাশ করে।


ধর্ষণের ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েন লামিয়া। একপর্যায়ে ২৬ এপ্রিল রাত ৯টায় রাজধানীর মোহাম্মদপুর শেখেরটেক এলাকার মায়ের ভাড়া বাসায় আত্মহত্যা করেন তিনি। পরদিন গ্রামের বাড়িতে জানাজা শেষে তাকে দাফন করা হয় শহীদ বাবার কবরের পাশে।।


  1. #জাকির হোসেন হাওলাদার সাংবাদিক দুমকি পটুয়াখালী মোবাইল নম্বর, ০১৭৩৯৪৮৮৫৭৪, তাং ১২,৫,২৫।

Tags
অপরাধ
  • নবীনতর

  • পূর্বতন

আরও দেখান

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

❝আপনি আপনার মতামত দিন, অবশ্যই ভালো রুচিশীল মন্তব্য করুন 🙂 ধন্যবাদ ❞

কলাম

পোস্ট লোড হচ্ছে...
আরও
WhatsApp
Call
Facebook
হোম সর্বশেষ ভিডিও
লাইভ
ছবি
🔔 সর্বশেষ খবর ✕

পোস্ট লোড হচ্ছে...

আনন্দ বিনোদন

6/sidebar/বিনোদন

সর্বাধিক পঠিত সংবাদ

আটোয়ারীতে সাংসদ কর্তৃক খাল খনন কর্মসূচীর উদ্বোধন
সংবাদ

আটোয়ারীতে সাংসদ কর্তৃক খাল খনন কর্মসূচীর উদ্বোধন

শনিবার, মে ০৯, ২০২৬
আটোয়ারীতে বেশী দামে জ্বালানি বিক্রি করায় ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

আটোয়ারীতে বেশী দামে জ্বালানি বিক্রি করায় ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

শনিবার, এপ্রিল ০৪, ২০২৬
রুপপুরস্থ এনপিসিবিএল এর ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাছান এর পদত্যাগের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।

রুপপুরস্থ এনপিসিবিএল এর ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাছান এর পদত্যাগের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।

মঙ্গলবার, মে ০৬, ২০২৫
আটোয়ারীতে ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

আটোয়ারীতে ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

সোমবার, মে ১১, ২০২৬
ঠাকুরগাঁওয়ে দার্জিলিং কমলা চাষে চমক,এত ফল ধরায় অবাক মানুষ |

ঠাকুরগাঁওয়ে দার্জিলিং কমলা চাষে চমক,এত ফল ধরায় অবাক মানুষ |

বুধবার, জুলাই ০৯, ২০২৫

আন্তর্জাতিক সংবাদ

6/sidebar/আন্তর্জাতিক

কৃষি সংবাদ

5/block/কৃষি

জাতীয়

5/megagrid/জাতীয়

ফিচার

6/sidebar/ফিচার

লাইফস্টাইল

5/megagrid/লাইফস্টাইল

খেলা ধুলা

6/sidebar/খেলাধুলা

এখনকার পুযুক্তি

5/megagrid/পুযুক্তি

অপরাধ

6/sidebar/অপরাধ

সংবাদ বিশ্লেষণ

ঠাকুরগাঁওয়ে চুরির মোটরসাইকেল উদ্ধার, ধরা পড়লো দুই কিশোর
অপরাধ

ঠাকুরগাঁওয়ে চুরির মোটরসাইকেল উদ্ধার, ধরা পড়লো দুই কিশোর

শনিবার, আগস্ট ০২, ২০২৫
ঠাকুরগাঁওয়ের একই দিনে একই স্কুলের ৪জন শিক্ষার্থী নিখোঁজ

ঠাকুরগাঁওয়ের একই দিনে একই স্কুলের ৪জন শিক্ষার্থী নিখোঁজ

বুধবার, জুলাই ০১, ২০২৬
বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প, টিকে থাকার লড়াইয়ে কারিগররা।

বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প, টিকে থাকার লড়াইয়ে কারিগররা।

বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫
আটোয়ারীতে ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

আটোয়ারীতে ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

সোমবার, মে ১১, ২০২৬
Ekushey Tribune

একুশে ট্রিবিউন
প্রকাশক: শাহাজাদ ইসলাম
সম্পাদক: মোঃ জাহাঙ্গীর আলম
☞ব্লক:৭ , ঠাকুরগাঁও বাংলাদেশ ৫১০১
বিজ্ঞাপন, সংবাদ,ও যোগাযোগ করতে
ই-মেইলঃ sahajadislam2019@gmail.com
Phone +8801721447230

GET IT ON Google Play Download on the App Store
  • হোম
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

Footer Copyright

এই সাইটের লেখা ছবি ভিডিও অনুমতি ব্যতীত অন্য কোথাও প্রকাশ সম্পন্ন বেআইনি- Templates DMCA© সর্বস্বত্ব ® সংরক্ষিত শাহাজাদ ইসলাম✓২০২৬

Contact form