রুহিয়ায় বিয়ের প্রস্তুতি গ্রহণ কালে ছাত্রলীগ নেতা আনিস গ্রেফতার

ছবি সংগৃহীত 


ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানাধীন ১৪নং রাজাগাঁও ইউনিয়নের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সভাপতি আনিস রাহাকে গ্রেফতার করেছে রুহিয়া থানা পুলিশ। 




স্থানীয় সূত্রে জানা গেছে, গত ০৯ মে ২৫ ইং, শুক্রবার রাতে রুহিয়ার একটি মার্কেট থেকে তাকে গ্রেফতার করা হয়। পারিবারিক সূত্র জানায়, আনিস রাহা নিজের বিয়ের কেনাকাটা করতে যায় রুহিয়া বাজারে। 



কেনাকাটা করা অবস্থায় পুলিশ তাকে আটক করে। রুহিয়া থানার অফিসার ইনচার্জ একেএম নাজমুল কাদের আনিস রাহার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সে বর্তমানে থানা হেফাজতে রয়েছে। শিঘ্রই তাকে আদালতে প্রেরন করা হবে। 


তারিখ:- ১০/০৫/২০২৫ইং 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.