পবিত্র ঈদুল আজহার উপলক্ষে আখানগর ইউনিয়নের১৫৬৫ জন মাঝে ভিজিএফের চাল বিতরণ।

রুবেল খান ঠাকুরগাঁও প্রতিনিধিঃ 


ছবি একুশে ট্রিবিউন 



আসন্ন পবিত্র ঈদুল আজহার উপলক্ষে আখানগর ইউনিয়নের হতদরিদ্রদের মাঝে ভিজিএফের চাল বিতরণ।


ঠাকুরগাঁও সদর উপজেলার ২ নং আখানগর ইউনিয়নে হতদরিদ্রদের নামের তালিকা তৈরি করে বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।


রবিবার দুপুর ১২ টা সময় ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানাধীন ২ নং আখানগর ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে হতদরিদ্র মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়।

বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণের উদ্বোধন করেন ২নং আখানগর ইউনিয়ন পরিষদের পেনাল চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির যুবদলের সাধারণ সম্পাদক মোঃ জনি পারভেজ এ সময় ১৫৬৫জন হত দরিদ্র মানুষের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

আখানগর ইউনিয়নের পেনাল চেয়ারম্যান মো: জনি পারভেজ  

বলেন, আসন্ন ঈদুল আযহার উপলক্ষে বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ করার জন্য হতদরিদ্র মানুষের তালিকা তৈরি করা হয়। এরপর হতদরিদ্র মানুষদের মাঝে কার্ড দেওয়া হয়। কার্ডধারী প্রত্যেককে ১০ কেজি করে চাল দেওয়া হয়। চাল বিতরণ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।


উক্ত চাল বিতরণ কার্যক্রমে ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মনোয়ার হোসেন (লালু) ইউপি সদস্য আতাউর সহ সকল ইউপি সদস্য, নারী ইউপি সদস্য,স্থানীয় রাজনৈতিক নেতা, গণ্যমান্য ব্যক্তি ও ট্যাগ অফিসার শ্রী অরুণচন্দ্র রায় সহ গ্রাম্য পুলিশের সদস্যগণ উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.