LIVE
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
Ekushey Tribune
  • হোম
  • Image LIVE
  • _Live weather ☁️
  • লগ‌ইন
  • খবর
  • _স্থানিয় সংবাদ
  • _শিক্ষা
  • __রাজনীতি
  • __ধর্ম
  • __আন্তর্জাতিক
  • _খেলাধুলা
  • _বিনোদন
  • আজকে টিভিতে
Type Here to Get Search Results !
সর্বশেষ জাতীয় রাজনীতি অর্থনীতি খেলাধুলা বিনোদন প্রযুক্তি আন্তর্জাতিক
হোমসংবাদদুমকি উপজেলায়, বাঁধ ভেঙে পানিবন্দি শতাধিক পরিবার।

দুমকি উপজেলায়, বাঁধ ভেঙে পানিবন্দি শতাধিক পরিবার।

0 শাহাজাদ ইসলাম শনিবার, আগস্ট ০২, ২০২৫

ছবি একুশে ট্রিবিউন 

পটুয়াখালী জেলার দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের একাধিক গ্রাম লোহালিয়া নদীর জোয়ার ও টানা বর্ষণে প্লাবিত হয়ে পড়েছে। 

প্রবল স্রোতের চাপে পানি উন্নয়ন বোর্ডের ওয়াপদা বেড়িবাঁধের কয়েকটি স্থানে ভাঙন দেখা দেয়ায় এলাকাগুলোতে হঠাৎ করে নদীর পানি ঢুকে পড়েছে। এতে বসতঘর, রাস্তা এবং শিক্ষাপ্রতিষ্ঠান পানিতে ডুবে যাওয়ায় ব্যাপক ভোগান্তিতে পড়েছেন স্থানীয় মানুষ । স্থানীয়রা জানান বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ এবং ধারাবাহিক ভারি বর্ষণের ফলে লোহালিয়া ও পায়রা নদীতে পানি ও স্রোতের পরিমাণ বিপজ্জনকভাবে বেড়ে গেছে। এর ফলে মুরাদিয়ার উত্তর মুরাদিয়া, সন্তোষদি, চরগরবদি ও দক্ষিণ মুরাদিয়া গ্রামের অন্তত পাঁচটি

স্থানে বেড়িবাঁধ ভেঙে জোয়ারের পানি গ্রামে ঢুকে পড়ে। গ্রামীণ কাঁচা সড়ক পানির নিচে তলিয়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা একপ্রকার বিচ্ছিন্ন হয়ে গেছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা। মুরাদিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. হাফিজুর রহমান ফোরকান বলেন, উত্তর মুরাদিয়ার বশিরিয়া মাদ্রাসা-সংলগ্ন পাকা রাস্তার বড় একটি অংশ ভেঙে গেছে। 

এছাড়াও সন্তোষদি গ্লুইসগেট, পাংসিঘাট এবং দক্ষিণ মুরাদিয়ার হাওলাদারবাড়ি এলাকার বেড়িবাঁধ ভেঙে আশপাশের ঘরবাড়ি ও রোগা আমনের বীজতলা পানিতে ডুবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জোয়ারের সময় নদীতীরবর্তী মানুষরা কার্যত পানিবন্দি হয়ে পড়ছেন। তিনি আরও বলেন, জরুরি ভিত্তিতে পাউবো কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। তবে পানি নামার আগপর্যন্ত মেরামত কাজ শুরু করা সম্ভব নয়। 

বিলম্ব হলে আসন্ন আমন মৌসুমে কৃষিতে বড় ধরনের ক্ষতির শঙ্কা রয়েছে। দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. এজাজুল হক বলেন, ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কারে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নিতে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে সমন্বয় করে কার্যকর পদক্ষেপ নেয়া হবে। 

এদিকে, পাউবো পটুয়াখালীর উপ-সহকারী প্রকৌশলী মো. নিরব হোসেন জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করে প্রতিবেদন তৈরি করে তা উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। পাউবো'র নির্বাহী প্রকৌশলী মো. রাকিব হোসেন জানান, বাঁধ মেরামতের জন্য প্রয়োজনীয় বাজেট বরাদ্দ চেয়ে ঢাকায় প্রস্তাব পাঠানো হবে। অনুমোদন পেলেই দ্রুত সংস্কার কাজ করা হবে। 

  জাকির হোসেন হাওলাদার সাংবাদিক দুমকি পটুয়াখালী মোবাইল নম্বর, ০১৭৩৯৪৮৮৫৭৪।

Tags
বাংলাদেশ সংবাদ
  • নবীনতর

  • পূর্বতন

আরও দেখান

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

❝আপনি আপনার মতামত দিন, অবশ্যই ভালো রুচিশীল মন্তব্য করুন 🙂 ধন্যবাদ ❞

WhatsApp
Call
Facebook
হোম সর্বশেষ ভিডিও
লাইভ
ছবি
🔔 সর্বশেষ খবর ✕

পোস্ট লোড হচ্ছে...

আনন্দ বিনোদন

6/sidebar/বিনোদন

সর্বাধিক পঠিত সংবাদ

ঠাকুরগাঁওয়ের একই দিনে একই স্কুলের ৪জন শিক্ষার্থী নিখোঁজ
সংবাদ

ঠাকুরগাঁওয়ের একই দিনে একই স্কুলের ৪জন শিক্ষার্থী নিখোঁজ

বুধবার, জুলাই ০১, ২০২৬
বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প, টিকে থাকার লড়াইয়ে কারিগররা।

বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প, টিকে থাকার লড়াইয়ে কারিগররা।

বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫
ঠাকুরগাঁওয়ে চুরির মোটরসাইকেল উদ্ধার, ধরা পড়লো দুই কিশোর

ঠাকুরগাঁওয়ে চুরির মোটরসাইকেল উদ্ধার, ধরা পড়লো দুই কিশোর

শনিবার, আগস্ট ০২, ২০২৫
রুগীর টেস্ট এ ভুল রির্পোটের অভিযোগ তোলায় রুগীর স্বজনকে প্রাণ নাশের হুমকি

রুগীর টেস্ট এ ভুল রির্পোটের অভিযোগ তোলায় রুগীর স্বজনকে প্রাণ নাশের হুমকি

শনিবার, আগস্ট ০২, ২০২৫
আটোয়ারীতে ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

আটোয়ারীতে ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

সোমবার, মে ১১, ২০২৬

আন্তর্জাতিক সংবাদ

6/sidebar/আন্তর্জাতিক

কৃষি সংবাদ

5/block/কৃষি

জাতীয়

5/megagrid/জাতীয়

ফিচার

6/sidebar/ফিচার

লাইফস্টাইল

5/megagrid/লাইফস্টাইল

খেলা ধুলা

6/sidebar/খেলাধুলা

এখনকার পুযুক্তি

5/megagrid/পুযুক্তি

অপরাধ

6/sidebar/অপরাধ

সংবাদ বিশ্লেষণ

বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প, টিকে থাকার লড়াইয়ে কারিগররা।
ঠাকুরগাঁও

বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প, টিকে থাকার লড়াইয়ে কারিগররা।

বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫
ঠাকুরগাঁওয়ে চুরির মোটরসাইকেল উদ্ধার, ধরা পড়লো দুই কিশোর

ঠাকুরগাঁওয়ে চুরির মোটরসাইকেল উদ্ধার, ধরা পড়লো দুই কিশোর

শনিবার, আগস্ট ০২, ২০২৫
ঠাকুরগাঁওয়ের একই দিনে একই স্কুলের ৪জন শিক্ষার্থী নিখোঁজ

ঠাকুরগাঁওয়ের একই দিনে একই স্কুলের ৪জন শিক্ষার্থী নিখোঁজ

বুধবার, জুলাই ০১, ২০২৬
রুগীর টেস্ট এ ভুল রির্পোটের অভিযোগ তোলায় রুগীর স্বজনকে প্রাণ নাশের হুমকি

রুগীর টেস্ট এ ভুল রির্পোটের অভিযোগ তোলায় রুগীর স্বজনকে প্রাণ নাশের হুমকি

শনিবার, আগস্ট ০২, ২০২৫
Ekushey Tribune

একুশে ট্রিবিউন
প্রকাশক: শাহাজাদ ইসলাম
সম্পাদক: মোঃ জাহাঙ্গীর আলম
☞ব্লক:৭ , ঠাকুরগাঁও বাংলাদেশ ৫১০১
বিজ্ঞাপন, সংবাদ,ও যোগাযোগ করতে
ই-মেইলঃ sahajadislam2019@gmail.com
Phone +8801721447230

GET IT ON Google Play Download on the App Store
  • হোম
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

Footer Copyright

এই সাইটের লেখা ছবি ভিডিও অনুমতি ব্যতীত অন্য কোথাও প্রকাশ সম্পন্ন বেআইনি- Templates DMCA© সর্বস্বত্ব ® সংরক্ষিত শাহাজাদ ইসলাম✓২০২৬

Contact form