LIVE
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
Ekushey Tribune
  • হোম
  • Image LIVE
  • _Live weather ☁️
  • লগ‌ইন
  • খবর
  • _স্থানিয় সংবাদ
  • _শিক্ষা
  • __রাজনীতি
  • __ধর্ম
  • __আন্তর্জাতিক
  • _খেলাধুলা
  • _বিনোদন
  • আজকে টিভিতে
Type Here to Get Search Results !
সর্বশেষ জাতীয় রাজনীতি অর্থনীতি খেলাধুলা বিনোদন প্রযুক্তি আন্তর্জাতিক
হোমবাংলাদেশঠাকুরগাঁওয়ে বিএডিসি’র টেন্ডারে ব্যাপক অনিয়মের অভিযোগ, ঠিকাদারের পক্ষে সুপারিশ করায় বিতর্কে উপ-পরিচালক

ঠাকুরগাঁওয়ে বিএডিসি’র টেন্ডারে ব্যাপক অনিয়মের অভিযোগ, ঠিকাদারের পক্ষে সুপারিশ করায় বিতর্কে উপ-পরিচালক

0 Ekushey Tribune মঙ্গলবার, সেপ্টেম্বর ২৩, ২০২৫

মাহমুদ আহসান হাবিব ঠাকুরগাঁও 



ঠাকুরগাঁওয়ে বিএডিসি’র টেন্ডারে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। কৌশলে খাটিয়ে পুনঃ দরপত্র বিজ্ঞপ্তি মাধ্যমে পছন্দের ঠিকাদারের পক্ষে সুপারিশ করায় বিতর্কে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রের উপপরিচালক মোঃ ফারুক হোসেন।


তবে উপপরিচালক ফারুক হোসেনের দাবি, অনিয়ম নয়, কৃষকের মাঝে যেন সময়মত বীজ সরবরাহ করা যায় সেই লক্ষ্যেই পুনঃ দরপত্র বিজ্ঞপ্তি দিয়ে ঠিকাদারের পক্ষে ঊর্ধ্বতনদের কাছে সুপারিশ করা হয়েছে।


জানা গেছে, বাংলাদেশ কৃষি উন্নয়ণ কর্পোরেশন উপপরিচালক (বীপ্র) এর কার্যালয় বীজ প্রক্রিয়াজাতকরণ ঠাকুরগাঁও থেকে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রসমুহে সংরক্ষিত, আউশ, আমন, বোরোধান ও গমবীজ ২০২৫-২৬ বীজ পরিবহণ বর্ষে বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্ন অঞ্চল/ট্রানজিট গুদাম সমুহে প্রেরণের জন্য পরিবহন ঠিকাদান নিয়োগ সংক্রান্ত দরপত্র আহবান করা হয়।


আর সেই বিজ্ঞপ্তির সারা দিয়ে মোসার্স মাহবুব এন্টারপ্রাইজ, মেসার্স আরআরবি ট্রের্ডাস, মেসার্স হাসান ট্রের্ডাস, মোঃ আব্দুল কুদ্দুসসহ ৪টি ঠিকাদারি প্রতিষ্ঠান দরপত্রে অংশ নেয়। পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা অনুযায়ী সর্বনিন্ম দরদাতাকে কাজের দায়িত্ব প্রদান করবে কর্তৃপক্ষ। তবে এ দরপত্রে অংশ সর্বনিন্ম দরদাতা মোসার্স মাহবুব এন্টারপ্রাইজ ৯৫ লাখ ২৮ হাজার ৫শ টাকা ও নিকটতম দরপত্রে অংশ দরদাতা মেসার্স আরআরবি ট্রের্ডাস ১ কোটি ২৩ লাখ ১৭ হাজার ১৫০ টাকায় আহবান করে। বাকি দুটি প্রতিষ্ঠান তাদের চেয়ে অনেক বেশি দরে আহবান করে।


বিধিমালা অনুযায়ী সর্বনিম্ন দরদাতাকে মূল্যায়ন করার কথা থাকলেও পূর্বে মোসার্স মাহবুব এন্টারপ্রাইজ বিএডিসিতে কাজ পেলেও সঠিক সময় কাজ বুঝিয়ে না দেয়াসহ বিভিন্ন অভিযোগে ওই প্রতিষ্ঠানকে মুল্যায়ন করতে অস্বীকৃতি প্রদান করে দরপত্র আহবান কমিটি। নিয়ম অনুযায়ী নিটকতম মেসার্স আরআরবি ট্রের্ডাস ঠিকাদারি প্রতিষ্ঠানকে মুল্যায়ন করার কথা থাকলেও ক্ষমতার দাপটে উপপরিচালক ফারুক হোসেনের নির্দেশে টেন্ডারটি বাতিল করা হয়।


পরবর্তিতে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) পুর্ন দরপত্র আহবান করা হয়। এ আহবানে পুর্বের ৪টি ঠিকাদারি প্রতিষ্ঠান ছাড়াও নতুন একটি ঠিকাদারি প্রতিষ্ঠান মোঃ আমিন উদ্দীন সরকার ১ কোটি ৪ লাখ ১০ হাজার টাকায় দরপত্রে অংশ নেয়। যা সর্বনিম্ন দরদাতার চেয়ে প্রায় ৯ লাখ টাকা বেশি। তবে পুর্বের কাজে নিয়ম ভঙ্গ করায় সর্বনিন্ম দরদাতাকে বাতিল করে মোঃ আমিন উদ্দীন সরকারকে মুল্যায়ন করে বিএডিসির ঊর্ধ্বতনদের কাছে সুপারিশপত্র প্রেরণ করে দরপত্র আহবান করে কর্তৃপক্ষ।


মেসার্স হাসান ট্রের্ডাস, মোঃ আব্দুল কুদ্দুসসহ অন্যান্য ঠিকাদারি প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা অভিযোগ করে বলেন, পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০০৮ অমান্য করে উপপরিচালক ফারুক হোসেন ক্ষমতার দাপট ও অর্থের লোভে পুনঃ দরপত্র আহবান করেন। কৌশলে তিনি মোঃ আমিন উদ্দীন সরকার নামে ঠিকাদারকে কাজ পাইয়ে দিতে জোর তদবির করেছেন। যা রীতিমতো অন্যায়। দেশের ১২ জেলায় টেন্ডার হলে কথাও অনিয়ম হয়নি। শুধু ঠাকুরগাঁওয়ে ব্যাতিক্রম। যা করা হচ্ছে সব ক্ষমতার দাপটে।


তারা আরও বলেন, উপপরিচালক ফারুক হোসেন বেশ কয়েক বছর ধরে একই জেলা সদরের কলেজপাড়া বিএডিসি কন্ট্রাক গ্রোঃ এর উপপরিচালক,পরবতির্তে বীজ প্রক্রিয়াজাতকরণ কার্যালয়ের উপপরিচালক ও বিএডিসির (টিসি) এর উপপরিচালক হিসেবে অতিরিক্ত দায়িত্বে রয়েছেন। সেকারণে এ অঞ্চলের ঠিকাদারদের সাথে তার সক্ষতা গড়ে উঠে। এতেই দুর্নীতি করণে সুবিধা লুফে নিচ্ছেন তিনি। যার প্রমাণ হিসেবে দরপত্র আহবানের পর পরিস্কার হয়। অবিলম্বে বিষয়টি খতিয়ে দেখে পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা অনুযায়ী সংশ্লিষ্ট ঠিকাদারকে কাজ প্রদানসহ উপপরিচালকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতনদের অনুরোধ করেন।


এ বিষয়ে সুপারিশকৃত ঠিকাদার মোঃ আমিন উদ্দীন সরকারের কাছে দরপত্র আহবানের বিষয়ে জানতে চাইলে তিনি কত টাকায় দরপত্র আহবান করেছেন তার সঠিক তথ্য দিতে পারেননি। এর আগে এই ঠিকাদারি প্রতিষ্ঠান দিনাজপুর বিএডিসিতে কাজ পেলেও সঠিকভাবে সম্পাদন করতে পারেনি বলেও স্বীকার করেন। তবে নিজে কাজ না করে অন্যের কাছে বিক্রি করবেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অনেকেই ফোন করছে পরবর্তিতে সিদ্ধান্ত নিবেন।


আর অভিযোগের বিষয়ে বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রের উপপরিচালক মোঃ ফারুক হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি নিয়ম মেনেই সুপারিশ করেছি। আমি বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই জেলা বিএনপি’র সভাপতি ফয়সল আমিনের জন্যই উপপরিচালক হয়ে এখন পর্যন্ত এ জেলায় দায়িত্ব পালন করছি। তবে এর বাইরে তিরি আর কোন মন্তব্য করতে রাজি হয়নি।


এ বিষয়ে বীজ প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ বিভাগের অতিরিক্ত মহাব্যবস্থাপক মোঃ মোশাব্বের হোসেন বলেন, দরপত্র আহবান করা হয়েছে বিষয়টি অবগত। তবে কোন অনিয়ম হলে তা খতিয়ে ব্যবস্থা নেয়া হবে।

Tags
বাংলাদেশ
  • নবীনতর

  • পূর্বতন

আরও দেখান

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

❝আপনি আপনার মতামত দিন, অবশ্যই ভালো রুচিশীল মন্তব্য করুন 🙂 ধন্যবাদ ❞

কলাম

পোস্ট লোড হচ্ছে...
আরও
WhatsApp
Call
Facebook
হোম সর্বশেষ ভিডিও
লাইভ
ছবি
🔔 সর্বশেষ খবর ✕

পোস্ট লোড হচ্ছে...

আনন্দ বিনোদন

6/sidebar/বিনোদন

সর্বাধিক পঠিত সংবাদ

আটোয়ারীতে সাংসদ কর্তৃক খাল খনন কর্মসূচীর উদ্বোধন
সংবাদ

আটোয়ারীতে সাংসদ কর্তৃক খাল খনন কর্মসূচীর উদ্বোধন

শনিবার, মে ০৯, ২০২৬
ঠাকুরগাঁওয়ে দার্জিলিং কমলা চাষে চমক,এত ফল ধরায় অবাক মানুষ |

ঠাকুরগাঁওয়ে দার্জিলিং কমলা চাষে চমক,এত ফল ধরায় অবাক মানুষ |

বুধবার, জুলাই ০৯, ২০২৫
আটোয়ারীতে বেশী দামে জ্বালানি বিক্রি করায় ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

আটোয়ারীতে বেশী দামে জ্বালানি বিক্রি করায় ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

শনিবার, এপ্রিল ০৪, ২০২৬
রুপপুরস্থ এনপিসিবিএল এর ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাছান এর পদত্যাগের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।

রুপপুরস্থ এনপিসিবিএল এর ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাছান এর পদত্যাগের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।

মঙ্গলবার, মে ০৬, ২০২৫
আটোয়ারীতে ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

আটোয়ারীতে ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

সোমবার, মে ১১, ২০২৬

আন্তর্জাতিক সংবাদ

6/sidebar/আন্তর্জাতিক

কৃষি সংবাদ

5/block/কৃষি

জাতীয়

5/megagrid/জাতীয়

ফিচার

6/sidebar/ফিচার

লাইফস্টাইল

5/megagrid/লাইফস্টাইল

খেলা ধুলা

6/sidebar/খেলাধুলা

এখনকার পুযুক্তি

5/megagrid/পুযুক্তি

অপরাধ

6/sidebar/অপরাধ

সংবাদ বিশ্লেষণ

ঠাকুরগাঁওয়ে চুরির মোটরসাইকেল উদ্ধার, ধরা পড়লো দুই কিশোর
অপরাধ

ঠাকুরগাঁওয়ে চুরির মোটরসাইকেল উদ্ধার, ধরা পড়লো দুই কিশোর

শনিবার, আগস্ট ০২, ২০২৫
ঠাকুরগাঁওয়ের একই দিনে একই স্কুলের ৪জন শিক্ষার্থী নিখোঁজ

ঠাকুরগাঁওয়ের একই দিনে একই স্কুলের ৪জন শিক্ষার্থী নিখোঁজ

বুধবার, জুলাই ০১, ২০২৬
বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প, টিকে থাকার লড়াইয়ে কারিগররা।

বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প, টিকে থাকার লড়াইয়ে কারিগররা।

বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫
আটোয়ারীতে ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

আটোয়ারীতে ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

সোমবার, মে ১১, ২০২৬
Ekushey Tribune

একুশে ট্রিবিউন
প্রকাশক: শাহাজাদ ইসলাম
সম্পাদক: মোঃ জাহাঙ্গীর আলম
☞ব্লক:৭ , ঠাকুরগাঁও বাংলাদেশ ৫১০১
বিজ্ঞাপন, সংবাদ,ও যোগাযোগ করতে
ই-মেইলঃ sahajadislam2019@gmail.com
Phone +8801721447230

GET IT ON Google Play Download on the App Store
  • হোম
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

Footer Copyright

এই সাইটের লেখা ছবি ভিডিও অনুমতি ব্যতীত অন্য কোথাও প্রকাশ সম্পন্ন বেআইনি- Templates DMCA© সর্বস্বত্ব ® সংরক্ষিত শাহাজাদ ইসলাম✓২০২৬

Contact form