আমি মোঃ আনছারুল হক, ১৪ নং রাজাগাঁও ইউনিয়নের ৯ নং ওয়ার্ড এর বাংলাদেশ কৃষকদলের সভাপতি। গত ২১ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে , ঢোলারহাটে আওয়ামী লীগ নেতার মেয়েকে জোরপূর্বক বিয়ের হুমকি কৃষক দলের সভাপতির বিরুদ্ধে শিরোনামে প্রকাশিত হয়। যাহা আমার দৃষ্টি গোচরে আসে। প্রকৃত অর্থে উক্ত শিরোনামে ভূল এবং বানোয়াট ও বিভ্রান্ত তথ্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়েছে।
আমি উক্ত শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদকারী
মোঃ আনছারুল হক
সভাপতি
জাতীয়তাবাদী কৃষক দল,
৯ নং ওয়ার্ড, ১৪ নং রাজাগাঁও ইউনিয়ন।


❝আপনি আপনার মতামত দিন, অবশ্যই ভালো রুচিশীল মন্তব্য করুন 🙂 ধন্যবাদ ❞