LIVE
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
Ekushey Tribune
  • হোম
  • Image LIVE
  • _Live weather ☁️
  • লগ‌ইন
  • খবর
  • _স্থানিয় সংবাদ
  • _শিক্ষা
  • __রাজনীতি
  • __ধর্ম
  • __আন্তর্জাতিক
  • _খেলাধুলা
  • _বিনোদন
  • আজকে টিভিতে
Type Here to Get Search Results !
সর্বশেষ জাতীয় রাজনীতি অর্থনীতি খেলাধুলা বিনোদন প্রযুক্তি আন্তর্জাতিক
হোমকলকাতাশুভ মহালয়ার বার্তা ও দেবীর চক্ষুদানের মধ্য দিয়ে শুরু হলো -বাঙ্গালীদের দুর্গোৎসব।

শুভ মহালয়ার বার্তা ও দেবীর চক্ষুদানের মধ্য দিয়ে শুরু হলো -বাঙ্গালীদের দুর্গোৎসব।

0 শাহাজাদ ইসলাম সোমবার, সেপ্টেম্বর ২২, ২০২৫



২১শে সেপ্টেম্বর রবিবার, ভোর থেকেই বেজে উঠে মহালয়ার গান, আকাশে বাতাসে কাশফুলের গন্ধ এবং ঢাকের বাজনার তালে তালে সকাল থেকেই শুরু হয়ে যায় ঘাটে ঘাটে তর্পণ, 

আর একদিকে মহালয়ার বার্তা নিয়েই দেবীর বোধন , চক্ষু দানের মধ্য দিয়ে শুরু হলো বাঙ্গালীদের বড় উৎসব দুর্গোৎসব। ক্লাবে ক্লাবে বাজতে থাকে ঢাকের বাদ্য, তার সাথে সাথে নেতা মন্ত্রীদের আনাগোনা। এক ক্লাব থেকে আরেক ক্লাবে। আজ মহালয়ার পরেই মাননীয় মুখ্যমন্ত্রী বেশ কয়েকটি পূজোয় দুর্গা মায়ের চক্ষু দান করেন। 


তেমনি ঠিক দুপুর একটাই , ফুলবাগান সি আই টি স্কীমের সংযোগস্থলে, স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতির ১২ তম বর্ষের প্রতিমার চক্ষুদানের মধ্য দিয়ে এবং ঢাকের তালে তালে শুরু হলো দুর্গোৎসবের বার্তা, আজকের বার্তা দিয়ে শুভ সূচনা হতে চলেছে ২৪শে সেপ্টেম্বর ফিতে কাটার মধ্য দিয়ে দেবী দুর্গার উন্মোচন, 


মহালয়া শুভ লগ্নে, সকাল থেকেই জমে উঠেছে পূজো মণ্ডপ এবং একে একে অতিথিদের আনাগোনা ও জমায়েত ক্লাব প্রাঙ্গনে , ঠিক দুপুর 1:30 টায় উপস্থিত হন এলাকার সকলের প্রিয় সমাজসেবী এবং তৃণমূল কংগ্রেসের যুবনেত্রী শ্রেয়া পান্ডে, তিনি মায়ের চক্ষু দান করে আজকের এই অনুষ্ঠানের শুভ সূচনা করলেন। সমস্ত রকম ভাবে সহযোগিতা করেছেন এলাকার বিধায়িকা সুপ্তি পান্ডে। যিনি সব সময় এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করেন, এলাকার উন্নয়নের কথা ভাবেন, 


আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তৃণমূল কংগ্রেসের যুবনেত্রী ও সমাজসেবী শ্রেয়া পান্ডে, উপস্থিত ছিলেন মিস্টার শুক্লান, উদ্যোক্তা অমল হাজরা, এছাড়াও উপস্থিত ছিলেন শিল্পী অতনু হাজরা, তনুশ্রী হাজরা, সুবীর বিশ্বাস, রতন সাহা, অপু দাস, অলোক গুপ্তা, প্রবীর বিশ্বাস, গৌর ঘোষ ,রঞ্জন। উপস্থিত ছিলেন পরিকল্পনা ও ভাবনায় সংবর্ত জানা ও দীপঙ্কর দে। 


আজকের অনুষ্ঠানে যে সকল অতিথিরা উপস্থিত ছিলেন তাদেরকে মঞ্চে উত্তরীয় পরিয়ে হাতে পুষ্পস্তবক দিয়ে এবং কিছু উপহার সামগ্রী তুলে দিয়ে সম্মানিত করেন, এছাড়াও শ্রেয়া পান্ডের হাতে তুলে দেন ক্লাবের সদস্য ও সহযোগী এবং বিখ্যাত আর্টিস্ট অতনু হাজরার আঁকা ক্রেতা সুরক্ষার প্রয়াত মন্ত্রী সাধন পান্ডের একটি বাধানো ছবি। যেটি হাতে পেয়ে তাহারি মেয়ে শ্রেয়া পান্ডে চোখের জল ধরে রাখতে পারেননি, তাহার বাবার আঁকা ছবি হাতে পেয়ে দেবী দুর্গা মায়ের সামনে এই ভাবে ।


সাংবাদিকদের মুখোমুখি হলে, সংক্ষিপ্তভাবে বলেন, প্রথমেই জানাবো ক্লাবের উদ্যোক্তাদের এরকম একটি ভাবনা ও পরিকল্পনা নেওয়ার জন্য। ভাবনা ও পরিকল্পনার নাম দিয়েছেন_ "পাঁজর" এবং যে নামের মধ্য দিয়ে তুলে ধরার চেষ্টা করেছেন, একটা গণ্ডির মধ্যে বন্দী থেকে যারা আমাদের সবকিছুকে কাজের মধ্য দিয়ে সৌন্দর্য করে তোলে, আর এই সৌন্দর্যকে তুলে ধরার জন্য যে সকল জিনিসগুলি ব্যবহৃত হয়, আর সেগুলি দিয়ে পূজো মণ্ডপকে সাজিয়ে তোলার জন্য, যেখানে দেখানো হয়েছে সেই সকল মানুষের চিত্র, হাতুড়ি করাত গামছা, ফিতে এবং কাঠ, আর আজ মহালয়ার দিনে এই স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতির পূজো মণ্ডপে এসে প্রতিমার চক্ষুদান করে আমি ধন্য, আর একটা কথা বলব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় সব সময় এই সকল মানুষের পাশে থাকার চেষ্টা করেন, যাহারা দিন রাত পরিশ্রম করে আমাদের সব কিছুর সৌন্দর্য বাড়ায় অথচ তারা রয়ে যায় আড়ালে, আজ স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতি তাদেরকে নিয়েই ভাবনাটা তৈরি করেছেন, এবং এই বার্তাটা দিকে দিকে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন, আর একটা কথা বলবো সবার শেষে, এই কটা দিন সবার আনন্দে কাটুক, মানিকতলা বাসি সকলে সুস্থ থাকুক, এবং আজ আমার বাবাকে যে ভাবনা নিয়ে একটি সুন্দর বাবার মূর্তি একেঁ আমার হাতে তুলে দিয়েছেন সেই অতনু হাজরাকে আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই, এমন একটি মূল্যবান স্মৃতি তুলে দেওয়ার জন্য। আগামী দিনে পথ চলা আরো শুভ হোক, আরো ভালো কিছু করুক, দর্শক ও পূজা প্রেমীদের উদ্দেশ্যে জানাবো, আপনারা আসুন এই মণ্ডপ পরিদর্শন করুন, আর এই ভাবনাকে দিকে দিকে পৌঁছে দিন। আমার তরফ থেকে রইল সবার জন্য প্রীতি ও শুভেচ্ছা। ক্লাবের সকল সদস্যকে জানাই অভিনন্দন।  


রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা , পশ্চিমবঙ্গ

Tags
কলকাতা
  • নবীনতর

  • পূর্বতন

আরও দেখান

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

❝আপনি আপনার মতামত দিন, অবশ্যই ভালো রুচিশীল মন্তব্য করুন 🙂 ধন্যবাদ ❞

কলাম

পোস্ট লোড হচ্ছে...
আরও
WhatsApp
Call
Facebook
হোম সর্বশেষ ভিডিও
লাইভ
ছবি
🔔 সর্বশেষ খবর ✕

পোস্ট লোড হচ্ছে...

আনন্দ বিনোদন

6/sidebar/বিনোদন

সর্বাধিক পঠিত সংবাদ

আটোয়ারীতে সাংসদ কর্তৃক খাল খনন কর্মসূচীর উদ্বোধন
সংবাদ

আটোয়ারীতে সাংসদ কর্তৃক খাল খনন কর্মসূচীর উদ্বোধন

শনিবার, মে ০৯, ২০২৬
আটোয়ারীতে বেশী দামে জ্বালানি বিক্রি করায় ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

আটোয়ারীতে বেশী দামে জ্বালানি বিক্রি করায় ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

শনিবার, এপ্রিল ০৪, ২০২৬
রুপপুরস্থ এনপিসিবিএল এর ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাছান এর পদত্যাগের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।

রুপপুরস্থ এনপিসিবিএল এর ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাছান এর পদত্যাগের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।

মঙ্গলবার, মে ০৬, ২০২৫
আটোয়ারীতে ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

আটোয়ারীতে ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

সোমবার, মে ১১, ২০২৬
ঠাকুরগাঁওয়ে দার্জিলিং কমলা চাষে চমক,এত ফল ধরায় অবাক মানুষ |

ঠাকুরগাঁওয়ে দার্জিলিং কমলা চাষে চমক,এত ফল ধরায় অবাক মানুষ |

বুধবার, জুলাই ০৯, ২০২৫

আন্তর্জাতিক সংবাদ

6/sidebar/আন্তর্জাতিক

কৃষি সংবাদ

5/block/কৃষি

জাতীয়

5/megagrid/জাতীয়

ফিচার

6/sidebar/ফিচার

লাইফস্টাইল

5/megagrid/লাইফস্টাইল

খেলা ধুলা

6/sidebar/খেলাধুলা

এখনকার পুযুক্তি

5/megagrid/পুযুক্তি

অপরাধ

6/sidebar/অপরাধ

সংবাদ বিশ্লেষণ

ঠাকুরগাঁওয়ে চুরির মোটরসাইকেল উদ্ধার, ধরা পড়লো দুই কিশোর
অপরাধ

ঠাকুরগাঁওয়ে চুরির মোটরসাইকেল উদ্ধার, ধরা পড়লো দুই কিশোর

শনিবার, আগস্ট ০২, ২০২৫
ঠাকুরগাঁওয়ের একই দিনে একই স্কুলের ৪জন শিক্ষার্থী নিখোঁজ

ঠাকুরগাঁওয়ের একই দিনে একই স্কুলের ৪জন শিক্ষার্থী নিখোঁজ

বুধবার, জুলাই ০১, ২০২৬
বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প, টিকে থাকার লড়াইয়ে কারিগররা।

বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প, টিকে থাকার লড়াইয়ে কারিগররা।

বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫
আটোয়ারীতে ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

আটোয়ারীতে ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

সোমবার, মে ১১, ২০২৬
Ekushey Tribune

একুশে ট্রিবিউন
প্রকাশক: শাহাজাদ ইসলাম
সম্পাদক: মোঃ জাহাঙ্গীর আলম
☞ব্লক:৭ , ঠাকুরগাঁও বাংলাদেশ ৫১০১
বিজ্ঞাপন, সংবাদ,ও যোগাযোগ করতে
ই-মেইলঃ sahajadislam2019@gmail.com
Phone +8801721447230

GET IT ON Google Play Download on the App Store
  • হোম
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

Footer Copyright

এই সাইটের লেখা ছবি ভিডিও অনুমতি ব্যতীত অন্য কোথাও প্রকাশ সম্পন্ন বেআইনি- Templates DMCA© সর্বস্বত্ব ® সংরক্ষিত শাহাজাদ ইসলাম✓২০২৬

Contact form