মাসিক কল্যাণ সভা এবং আগস্ট/২০২৫ মাসের আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা"

মোঃ জাহিদ হোসেন দিনাজপুর 




২১ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. সকাল ১০.০০ ঘটিকায় পুলিশ লাইনস্ হলরুমে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। 


মাসিক কল্যাণ সভার সভাপতিত্ব করেন দিনাজপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব_মোঃ_মারুফাত_হুসাইন মহোদয়। সভায় পুলিশ সুপার মহোদয় জেলা পুলিশের অফিসার ও ফোর্সদের নানা রকম সুবিধা ও অসুবিধার বিষয়গুলো আলোচনা করে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।


মাসিক কল্যাণ সভা শেষে, পুলিশ সুপার কার্যালয় সম্মেলন কক্ষে আগস্ট/২০২৫ মাসের আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। মাসিক অপরাধ ও পর্যালোচনা সভায় পুলিশ সুপার মহোদয় সার্কেল অফিসার এবং সকল থানার অফিসার ইন-চার্জগণকে দিনাজপুর জেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য নিবিড় ভাবে কাজ করার পরামর্শ প্রদান করেন এবং (আগস্ট/২০২৫) মাসের কৃতিত্বপূর্ণ কাজের জন্য অর্থ পুরস্কার হাতে তুলে দেন।


এ সময় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), জনাব সিফাত-ই-রাব্বান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), দিনাজপুরসহ জেলার সার্কেল অফিসার এবং সকল থানার অফিসার ইন-চার্জগণ সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.