ঠাকুরগাঁও প্রতিনিধঃ
ঠাকুরগাঁয়ে রুহিয়ায় বেসরকারি প্রাইম ব্যাংক এর এজেন্ট ব্যাংকিং এর উদ্বোধন করা হয়। মঙ্গলবার দুপুরে রুহিয়া কর্ণফুলি বাজারে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর উদ্বোধন করেন, রেজাউল করিম, সি.ও এজেন্ট ব্যাংকিং রংপুর বিভাগ এবং ঠাকুরগাঁ ব্রাঞ্চ ম্যানেজার ফারুক আহমেদ।
আর্থিক লেনদেনের নিরাপত্তা নিশ্চিত ও গ্রাহক সেবার মান উন্নয়নে কাজ করবে এই এজেন্ট ব্যাংকিং। প্রত্যান্ত অঞ্চলে মানুষজন ঘরে বসেই ব্যাংকিং সুবিধা পাবে। আর এখানে রয়েছে ইসলামী ব্যাংকিং এর সুবিধা। সহজ শর্তে ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা অথবা কৃষি কাজে ব্যবহার করতে পারেন। এজেন্ট শাখা থেকে স্থানীয় ব্যবসায়ীগণ মোটা অংকের টাকা লেনদেন করতে পারবেন। এখানে গ্রাহকগণ সর্বোত্তম সুবিধা পাবেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন রুহিয়া থানা বিএনপি সিনিয়র সহ-সভাপতি আব্দুল মালেক মানিক, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিপন, সাংগঠনিক সম্পাদক মকবুল হোসেন সহ রুহিয়ার বিশিষ্ট ব্যবসায়ীগণ।
প্রাইম ব্যাংক রুহিয়া থানা শাখার এজেন্ট ব্যাংকিং পরিচালনার দায়িত্ব নেন রুহিয়া মটরস এর স্বত্বাধিকার মোঃ আলমগীর হোসেন
ঠাকুরগাঁও
০৯/০৯.২০২৫


❝আপনি আপনার মতামত দিন, অবশ্যই ভালো রুচিশীল মন্তব্য করুন 🙂 ধন্যবাদ ❞