মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি।।
দিনাজপুরে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫ উপলক্ষে দিনাজপুর জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৫ অক্টোবর-২০২৫ বুধবার সকাল দশটায় জেলা প্রশাসকের কার্যালয় দিনাজপুর এর অফিস চত্বরে বেলুন-ফেস্টুন উড়িয়ে বর্ণাঢ্য র্যালির উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম ।
র্যালিটি বাদ্যযন্ত্র সহকারে শহরের প্রধান প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় গিয়ে শেষ হয়। সেখানে হাত ধোয়ার বিভিন্ন কৌশল দেখানো হয় এবং সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রিয়াজ উদ্দিন এর সভাপতিত্বে বিশ্ব হাত ধোয়া দিবসের বিভিন্ন বিষয় নিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম।
স্বাগত বক্তব্য রাখেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর দিনাজপুর বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মুরাদ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তা বৃন্দ, সহকারি কমিশনার বৃন্দ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সদর উপজেলার সহকারি প্রকৌশলী মোঃ মনজুরুল ইসলাম, অত্র বিভাগের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী বৃন্দ, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ ।


❝আপনি আপনার মতামত দিন, অবশ্যই ভালো রুচিশীল মন্তব্য করুন 🙂 ধন্যবাদ ❞