ঠাকুরগাঁও জেলার রুহিয়া পশ্চিম ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড এর এডহক কমিটি গঠন

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: 



গত ৫ আগস্ট ২০২৪ইং তারিখে ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর ঠাকুরগাঁও জেলার ২০নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড অফিস বন্ধ ছিল।

দীর্ঘ প্রায় ১৩ মাস পর ঠাকুরগাঁও জেলার ২০নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড এর ৫ সদস্য বিশিষ্ট এডহক কমিটি অনুমোদন হওয়ায় আবার মুক্তিযোদ্ধা কমান্ড অফিস চালু হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনের পর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানান এডহক কমিটির আহবায়ক বীরমুক্তিযোদ্ধা মো: শামসুল হক। এডহক কমিটির অন্যান্য সদস্যগন হচ্ছেন, বীরমুক্তিযোদ্ধা রফিজ উদ্দিন - যুগ্ন আহবায়ক, বীরমুক্তিযোদ্ধা মো: মকবুল হোসেন - সদস্য সচিব, বীরমুক্তিযোদ্ধা সকিন্দ্র বর্মন - সদস্য, বীরমুক্তিযোদ্ধা মো: মজিবর রহমান - সদস্য।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.