ঠাকুরগাঁওয়ে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন জেলা বিএনপির নেতৃবৃন্দ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: 



দলীয় নির্দেশনায় ঠাকুরগাঁওয়ে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ পয়গাম আলি ও অন্যান্য নেতৃবৃন্দ। ৩০ সেপ্টেম্বর (মঙ্গলবার) সন্ধ্যায় মহাঅষ্টমী উপলক্ষে রুহিয়া থানার বেশ কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করেন জেলা বিএনপি নেতৃবৃন্দ। 


রামনাথ হাট কেন্দ্রীয় দূর্গা মন্ডপ প্রদর্শনের সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: পয়গাম আলী বলেন, আমরা হিন্দু মুসলিম ভাই ভাই। যে কাপে হিন্দু চা পান করে ওই কাপে মুসলমানও চা খায় শুধু পার্থক্যটা ইবাদতের সময়, তারা মন্দিরে যায় আর আমরা যাই মসজিদে। বিএনপি কোন মৌলবাদী নয় যে অন্য ধর্মতে বাধা সৃষ্টি করবে। বিএনপি হিন্দু ধর্মাবলম্বীদের পক্ষে আছে সব সময়। তিনি আরো বলেন, সংখ্যালঘু বা অন্য ধর্মাবলম্বীদের প্রতি সহানুভূতিশীল আছে এবং যে কোন অনুষ্ঠানে বিএনপি তাদের পাশে থাকবে। এ সময় আরো উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো: আনসারুল হক রুহিয়া থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো: আব্দুল মালেক মানিক, সাধারণ সম্পাদক মো: জহিরুল ইসলাম রিপন, যুগ্ন সম্পাদক মো: মকবুল হোসেন, রুহিয়ার বিশিষ্ট ব্যবসায়ী (কর্ণফুলী) মো: মোশাররুল হক, রুহিয়া পশ্চিম ইউনিয়ন বিএনপির সভাপতি সহিদুল হক, রুহিয়া থানা প্রেসক্লাবের সভাপতি মজহারুল ইসলাম বাদল, সহ সভাপতি মো: ফারুক হোসেন এবং রামনাথ হাট পূজা উদযাপন কমিটির সভাপতি রামকৃষ্ণ রায়, সাধারন সম্পাদক বিকাশ চন্দ্র বর্মন সহ অন্যান্য নেতৃবৃন্দ।


জেলা বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন রামনাথ হাট পুজা উৎযাপন কমিটির সদস্যবৃন্দ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.