ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁও জেলা বিএনপির যুগ্ন সম্পাদক আনছারুল হকের নেতৃত্বে রুহিয়া পশ্চিম ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের নিয়ে ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন। ০১ অক্টোবর (বুধবার) সন্ধ্যায় মহানবমী উপলক্ষে সেনিহারী/আখানগর (তালতলী), মন্ডলাদাম দাসপাড়া এবং রামনাথ হাট পূজা মন্ডপ পরিদর্শন করেন। রামনাথহাট পুজা মন্ডপ পরিদর্শন কালে আনছারুল হক বলে, আমি আপনাদের এলাকার সন্তান, তিনি বলেন, আমরা যখন ছোট ছিলাম তখন আমরা আপনাদের এই দেবীর বাজারে আসতাম এবং বাতাসা, লাড্ডু খেতাম। আপনাদের এই রামনাথ দূর্গা মন্দিরের উন্নয়নের জন্য প্রায় বিশ লক্ষ টাকা বরাদ্দের প্রক্রিয়া চলমান রয়েছে, খুব অল্প সময়ের মধ্যে বরাদ্দ পেয়ে যাবেন। তিনি আরো বলেন, ৫ আগস্ট এর পর আপনারা আতংকের মধ্যে ছিলেন। আপনাদের আতংক বা ভয় করবেন না। আমরা আপনাদের পাশে আছি এবং থাকবো সবসময়।
এ সময় উপস্থিত ছিলেন, রহিয়া থানা বিএনপির সহ সভাপতি রুহুল আমিন, রুহিয়া পশ্চিম ইউনিয়ন বিএনপির সভাপতি মো: সহিদুল হক, সাধারণ সম্পাদক শামছুল আলম, সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান শপথ, রুহিয়া পশ্চিম ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মো: নুরুজ্জামাল, সেনিহারি ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আকতার হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


❝আপনি আপনার মতামত দিন, অবশ্যই ভালো রুচিশীল মন্তব্য করুন 🙂 ধন্যবাদ ❞