রুহিয়া পশ্চিম ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন রুহিয়া থানা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: 



রুহিয়া থানা বিএনপির সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোস্তফা কামালের নির্দেশনায় এবং রুহিয়া থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক 


মো: ইন্তাজুল হকের নেতৃত্বে রুহিয়া পশ্চিম ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন রুহিয়া থানা ও রুহিয়া পশ্চিম ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ। ০১ অক্টোবর (বুধবার) সন্ধ্যায় মহানবমী উপলক্ষে সেনিহারী/আখানগর (তালতলী), মন্ডলাদাম দাসপাড়া এবং রামনাথ হাট পূজা মন্ডপ পরিদর্শন করেন। রামনাথ হাট কেন্দ্রীয় দূর্গা মন্ডপ পরিদর্শনের সময় রুহিয়া থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: ইন্তাজুল হক বলেন, রুহিয়া থানা বিএনপির সাবেক সভাপতি এবং সাবেক ইউপি চেয়ারম্যান ও আমার বড় ভাই মোস্তফা কামাল অসুস্থ্য থাকায় আমি তার পক্ষ হয়ে আপনাদের সাথে দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করতে এসেছি। তিনি বলেন, বিএনপি হিন্দু ধর্মাবলম্বীদের পক্ষে আছে সব সময়। আপনারা নির্ভয়ে আপনাদের পুজা পালন করবেন আমরা আপনাদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো। এ সময় আরো উপস্থিত ছিলেন, রুহিয়া থানা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক আনছারুল হক বকুল, রুহিয়া থানা কৃষকদলের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য লুৎফর রহমান, রুহিয়া থানা যুবদলের সভাপতি ও ইউপি সদস্য আনার আলী, যুগ্ন সম্পাদক মাসুদ রানা, রুহিয়া পশ্চিম ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো: মতিউর রহমান, রুহিয়া পশ্চিম ইউনিয়ন সেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক আব্দুল মালেক সহ অন্যান্য নেতৃবৃন্দ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.