ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানা শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নবনির্বাচিত কমিটির পরিচিতি ও সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর ) বিকেলে রুহিয়া উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ সভায় নবনির্বাচিত ১১১ সদস্য বিশিষ্ট কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
সভায় রুহিয়া থানা বিএনপির সভাপতি মোঃ আব্দুল জব্বারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম রিপনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক মোঃ পয়গাম আলী।
প্রধান অতিথির বক্তব্যে পয়গাম আলী বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে কঠিন নির্বাচন। তিনি বলেন, আগামী ৪ মাস দলের কেউ কারো যে কোন বিচার মীমাংসা করতে পারবে না যদি কোন নেতাকর্মী এ রকম কোন প্রকার কার্যকলাপের সাথে জড়িত হয় তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ভাবে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। তিনি আরো বলেন, বিএনপির প্রতিটি স্তরের নেতাকর্মীকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হতে হবে। সভায় রুহিয়া থানা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় আরো উপস্থিত থেকে বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা আদালতের সাবেক বারের সভাপতি ও পিপি আব্দুল হালিম, জেলা বিএনপি'র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনছারুল হক, হাসান মাহমুদ, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি চৌধুরী মেহেবুল্লাহ আবু নুর, রুহিয়া থানা বিএনপির সাবেক সভাপতি ও বীরমুক্তিযোদ্ধা মোস্তফা কামাল, রুহিয়া থানা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল মালেক মানিক, সহ সভাপতি ও সাবেক চেয়ারম্যান আমিনুল হক, নুরে আলম, প্রভাষক গোলাম মোস্তফা, যুগ্ন সাধারণ সম্পাদক মো: মকবুল হোসেন, মো: সিদ্দিকুর রহমান সিদ্দিক, মো: আব্দুল হক, ইবনে ফজল, সাংগঠনিক সম্পাদক ইন্তাজুল হক, উপদেষ্টা সাবেক চেয়ারম্যান কুতুবউদ্দিন, দবিরুল প্রমুখ।


❝আপনি আপনার মতামত দিন, অবশ্যই ভালো রুচিশীল মন্তব্য করুন 🙂 ধন্যবাদ ❞