সংস্কার কাজ চলছে দিনাজপুর স্টেশন রোডের।

মোঃ জাহিদ হোসেন দিনাজপুর 




দীর্ঘদিন সংস্কারের অভাবে পৌরসভার বেশিরভাগ রাস্তার মতো লিলির মোড় থেকে স্টেশন রোড পর্যন্ত এই রাস্তাটিও পরে ছিলো বেহাল দশাতে। রাস্তা জুড়ে ভাঙা, গর্তযুক্ত এবং খারাপ অবস্থায় থাকায় দূর্ঘটনা এবং যানবাহন চলাচলে বাধা সৃষ্টি হতো প্রায়শই।


বেশ কিছুদিন থেকেই রাস্তাটির ড্রেন নির্মাণ কাজ চলছিলো, এবার শুরু হলো রাস্তা সংস্কার কাজ।


যেহেতু এই রাস্তাটি দিনাজপুর জেলা স্টেশন এবং বাহাদুর বাজার সংলগ্ন তাই যানবাহনের চাপ তুলনামূলক বেশি থাকে।


সাধারণত জনগণের দাবি, চলাচলের সুবিধার্থে এই রাস্তাটি যেনো টেকসই ভাবে নির্মাণ করা হয়। রাস্তার দুইপাশের ফুটপাতে হাঁটাচলার জন্য ওয়াকওয়ে এবং মাঝে ডিভাইডার দেয়া হয়। পাশাপাশি হকারমুক্ত এবং সৌন্দর্য বর্ধনের জন্য নতুন ইলেক্ট্রিসিটি পোল সংযোজন এবং বাতির ব্যবস্থা করা হোক।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.