রুহিয়ায় জামায়াতের উঠান বৈঠক

শাহাজাদ ইসলাম (ঠাকুরগাঁও) প্রতিনিধি: 




ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানাধীন ২০ নং রুহিয়া  ইউনিয়নে সারা দিনব্যাপী সফরকালে  উঠান বৈঠক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি এবং ঠাকুরগাঁও-১ আসনের সাবেক মনোনীত সংসদ সদস্য প্রার্থী 

মো. দেলোয়ার হোসেন। গতকাল বিকালে  রুহিয়া ছালেহিয়া  মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়  উঠান বৈঠক। উক্ত  বৈঠকে তিনি বলেন,  জামায়াতে ইসলাম ক্ষমতায় গেলে দেশে সুদ,ঘুষ , অন্যায়ের বিরুদ্ধে কাজ করবে । তিনি আরো বলেন ঠাকুরগাঁও শহরকে আধুনিক করতে কাজ করে যাবেন, ঠাকুরগাঁওকে বানিজ্যিক শহর হিসেবে গড়ে তুলতে হবে, ও শিক্ষার মান উন্নয়নে কাজ করার আশ্বাস দেন। বৈঠকে স্থানীয় নারী-পুরুষদের অংশগ্রহণে গণসংলাপ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুহিয়া থানা শাখার আমির মো. আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সহ-সেক্রেটারি মো. মুহতাসিম, সেক্রেটারি  মোঃ সালাউদ্দিন ইসলাম , ১নং রুহিয়া ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান, রুহিয়া ইউনিয়ন সেক্রেটারি সফিকুল ইসলাম মিন্টু, 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.