LIVE
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
Ekushey Tribune
  • হোম
  • Image LIVE
  • _Live weather ☁️
  • লগ‌ইন
  • খবর
  • _স্থানিয় সংবাদ
  • _শিক্ষা
  • __রাজনীতি
  • __ধর্ম
  • __আন্তর্জাতিক
  • _খেলাধুলা
  • _বিনোদন
  • আজকে টিভিতে
Type Here to Get Search Results !
সর্বশেষ জাতীয় রাজনীতি অর্থনীতি খেলাধুলা বিনোদন প্রযুক্তি আন্তর্জাতিক
হোমসংবাদপ্রচুর বেনজীর-আজিজ তৈরি করেছে আ.লীগ: মির্জা ফখরুল

প্রচুর বেনজীর-আজিজ তৈরি করেছে আ.লীগ: মির্জা ফখরুল

0 শাহাজাদ ইসলাম মঙ্গলবার, জুন ০৪, ২০২৪

ঢাকা রাজধানী প্রতিনিধি 




পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদের দুর্নীতির চিত্র নিয়ে আবারও মুখ খুললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘বেনজীরের দুর্নীতির ভয়াবহ চিত্র বের হয়ে আসায় সরকার তাকে বাঁচাতে গোপনে বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। 


তার বিরুদ্ধে হাজার হাজার দুর্নীতির খবর বের হচ্ছে। মার্কিন নিষেধাজ্ঞা দিয়েছে সাবেক সামরিক বাহিনী প্রধান আজিজ আহমেদের ওপর। প্রচুর বেনজীর-আজিজ তৈরি করেছে আওয়ামী লীগ। গোটা দেশটাকে গিলে খাচ্ছে তারা।’



মঙ্গলবার বিকেলে নগরীর ইঞ্জিনিয়ার ইন্সটিটিউট চট্টগ্রাম মিলনায়তনে ‘জাতিসত্তার রূপকার: রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ‘চট্টগ্রাম ফোরাম’ নাগরিক সমাজের বিভিন্ন সংগঠনের ব্যানারে এই আলোচনা সভার আয়োজন করে। এ সময় তিনি বলেন, ‘আওয়ামী লীগ গণতন্ত্রবিরোধী। বিনা ভোটে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে লুটের- চুরির রাজত্ব তৈরি করেছে তারা।’


মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, ‘এই চট্টগ্রামের মাটি সব সময় স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছে। গণতন্ত্রের মুক্তির জন্য চট্টগ্রামের মানুষ যে লড়াই করছে তা তুলনাহীন। কিছু বিভ্রান্ত সৈনিক জিয়াউর রহমানকে হত্যা করেছিলেন। তিনি জাতিসত্তার রূপকার ছিলেন। জাতির নতুন আইডেন্টিটি বা পরিচিতি এনে দিয়েছিলেন তিনি। এ কারণে তিনি বলেছিলেন, বাংলাদেশি জাতীয়তাবাদ। আওয়ামী লীগ জিয়াউর রহমানের এত বিরোধিতা করে, কিন্তু পাসপোর্ট থেকে বাংলাদেশি জাতীয়তাবাদ বাদ দিতে পারেনি।’


তিনি বলেন, ‘‘বেতারে চট্টগ্রাম থেকে মেজর জিয়া বলছি’- বলে স্বাধীনতা ঘোষণা করলে স্ফুলিঙ্গের মত জ্বলে উঠেছিল বাংলাদেশ। এটাকে অস্বীকার করার উপায় নেই।


 হতাশ জাতিকে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে এসে আশা দিয়েছিলেন। জাতীয়তাবাদের স্বপ্ন দেখিয়েছেন।’’


ফখরুল বলেন, ‘এক দলীয় বাকশালের বিপরীতে বহু দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিলেন মেজর জিয়া। আওয়ামী লীগের পাঁচ বছর ছিল দুঃশাসনের। স্বপ্নকে তারা ধ্বংস করেছে। সংবিধানকে প্রথম কাঁটাছেঁড়া করা হয়েছিল। একদলীয় বাকশাল করেছিল। এবার আওয়ামী লীগ ১৫ বছর ধরে ক্ষমতায় থেকে পুনরায় বাকশাল প্রতিষ্ঠার পথে নেমেছে। আওয়ামী লীগ জিয়াউর রহমানকে ছোট করে দেখাতে চায়। তার নাম মুছে ফেলতে চায়। আমরা মুক্তিযুদ্ধে শেখ মুজিবসহ কারো অবদানকে খাটো করে দেখাতে চাই না। কিন্ত তারা একজন ছাড়া অন্য কারো অবদানকে স্বীকার করতে চায় না। এ হচ্ছে আওয়ামী লীগ।’ জিয়া মুক্তবাজার অর্থনীতি চালু করেছিলেন। বাংলাদেশে যা কিছু সুন্দর সম্ভাবনাময় সব চালু করেছিলেন। এখন জিয়াউর রহমানের সেই অবদানও মুছে ফেলতে চায় তারা।


চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকার, এস এম ফজলুল হক, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ। ধন্যবাদ জ্ঞাপন করেন মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম ফোরামের আহ্বায়ক একরামুল করিম। এতে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংহঠনের সিনিয়র নেতারা বক্তব্য রাখেন।

Tags
রাজনীতি সংবাদ
  • নবীনতর

  • পূর্বতন

আরও দেখান

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

❝আপনি আপনার মতামত দিন, অবশ্যই ভালো রুচিশীল মন্তব্য করুন 🙂 ধন্যবাদ ❞

কলাম

পোস্ট লোড হচ্ছে...
আরও
WhatsApp
Call
Facebook
হোম সর্বশেষ ভিডিও
লাইভ
ছবি
🔔 সর্বশেষ খবর ✕

পোস্ট লোড হচ্ছে...

আনন্দ বিনোদন

6/sidebar/বিনোদন

সর্বাধিক পঠিত সংবাদ

আটোয়ারীতে সাংসদ কর্তৃক খাল খনন কর্মসূচীর উদ্বোধন
সংবাদ

আটোয়ারীতে সাংসদ কর্তৃক খাল খনন কর্মসূচীর উদ্বোধন

শনিবার, মে ০৯, ২০২৬
আটোয়ারীতে বেশী দামে জ্বালানি বিক্রি করায় ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

আটোয়ারীতে বেশী দামে জ্বালানি বিক্রি করায় ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

শনিবার, এপ্রিল ০৪, ২০২৬
রুপপুরস্থ এনপিসিবিএল এর ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাছান এর পদত্যাগের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।

রুপপুরস্থ এনপিসিবিএল এর ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাছান এর পদত্যাগের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।

মঙ্গলবার, মে ০৬, ২০২৫
আটোয়ারীতে ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

আটোয়ারীতে ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

সোমবার, মে ১১, ২০২৬
ঠাকুরগাঁওয়ে দার্জিলিং কমলা চাষে চমক,এত ফল ধরায় অবাক মানুষ |

ঠাকুরগাঁওয়ে দার্জিলিং কমলা চাষে চমক,এত ফল ধরায় অবাক মানুষ |

বুধবার, জুলাই ০৯, ২০২৫

আন্তর্জাতিক সংবাদ

6/sidebar/আন্তর্জাতিক

কৃষি সংবাদ

5/block/কৃষি

জাতীয়

5/megagrid/জাতীয়

ফিচার

6/sidebar/ফিচার

লাইফস্টাইল

5/megagrid/লাইফস্টাইল

খেলা ধুলা

6/sidebar/খেলাধুলা

এখনকার পুযুক্তি

5/megagrid/পুযুক্তি

অপরাধ

6/sidebar/অপরাধ

সংবাদ বিশ্লেষণ

ঠাকুরগাঁওয়ে চুরির মোটরসাইকেল উদ্ধার, ধরা পড়লো দুই কিশোর
অপরাধ

ঠাকুরগাঁওয়ে চুরির মোটরসাইকেল উদ্ধার, ধরা পড়লো দুই কিশোর

শনিবার, আগস্ট ০২, ২০২৫
ঠাকুরগাঁওয়ের একই দিনে একই স্কুলের ৪জন শিক্ষার্থী নিখোঁজ

ঠাকুরগাঁওয়ের একই দিনে একই স্কুলের ৪জন শিক্ষার্থী নিখোঁজ

বুধবার, জুলাই ০১, ২০২৬
বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প, টিকে থাকার লড়াইয়ে কারিগররা।

বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প, টিকে থাকার লড়াইয়ে কারিগররা।

বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫
আটোয়ারীতে ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

আটোয়ারীতে ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

সোমবার, মে ১১, ২০২৬
Ekushey Tribune

একুশে ট্রিবিউন
প্রকাশক: শাহাজাদ ইসলাম
সম্পাদক: মোঃ জাহাঙ্গীর আলম
☞ব্লক:৭ , ঠাকুরগাঁও বাংলাদেশ ৫১০১
বিজ্ঞাপন, সংবাদ,ও যোগাযোগ করতে
ই-মেইলঃ sahajadislam2019@gmail.com
Phone +8801721447230

GET IT ON Google Play Download on the App Store
  • হোম
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

Footer Copyright

এই সাইটের লেখা ছবি ভিডিও অনুমতি ব্যতীত অন্য কোথাও প্রকাশ সম্পন্ন বেআইনি- Templates DMCA© সর্বস্বত্ব ® সংরক্ষিত শাহাজাদ ইসলাম✓২০২৬

Contact form