![]() |
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা দেশে ছেড়ে নিরাপদ স্থানে চলে গেছেন।
সোমবার (৫ আগস্ট) বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা উড্ডয়ন করেন। এ সময় তার ছোট বোন শেখ রেহানাও সঙ্গে ছিলেন বলেন সূত্র জানায়।
প্রতিবেদন মতে, শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন। কিন্তু তিনি সে সুযোগ পাননি।
সরকার পতনের এক দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সোমবার (৫ আগস্ট) ‘লংমার্চ টু ঢাকা’ সফল করতে রাজধানীর রাস্তায় নেমে এসেছে লাখো মানুষ। অনেকে হাতে পতাকাসহ স্লোগান দিচ্ছেন।
এদিকে দেশের চলমান পরিস্থিতিতে নিয়ে বিকাল সাড়ে ৪টায় জনগণের উদ্দেশে ভাষণ দেবেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ-জামান। সেই সময় পর্যন্ত দেশের সব নাগরিককে ধৈর্য ধরার আহ্বান জানানো হয়েছে।
এই মুহূর্তে বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে বৈঠক করছেন সেনাপ্রধান ওয়াকার উজ-জামান।
বিস্তারিত আসছে...


❝আপনি আপনার মতামত দিন, অবশ্যই ভালো রুচিশীল মন্তব্য করুন 🙂 ধন্যবাদ ❞