মোঃফাহিম হোসাইন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ইসলামী আন্দোলন বাংলাদেশ ভূল্লী শাখা আয়োজিত কুমার পুর উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল গন সমাবেশ অনুষ্ঠিত হয়।
৭ই সেপ্টেম্বর শনিবার বিকাল ৩ টার সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ ভূল্লী থানা শাখার সভাপতি মাওলানা মোঃ আবু হানিফা এর সভাপতিত্বে উক্ত গন সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জননেতা মাওলানা এবি এম জাকারিয়া( কেন্দ্রীয় শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, ইসলামি আন্দোলন বাংলাদেশ ও সেক্রেটারী জেনারেল জাতীয় শিক্ষক ফোরাম)।
তিনি বলেন আমরা একটি কল্যান রাষ্ট্রের স্বপ্ন দেখছি।তিনি বলেন আমরা কোন রক্তপাত চাই না আমরা কখনো দেশটাকে জুলুমবাজদের হাতে তুলে দিতে পারি না। আমরা সবাই চাই আমরা একে অপরের ভাই হয়ে থাকতে।তিনি আরো বলেন আপনারা যদি
বৈষম্যমুক্ত দেশ দেখতে চান তাহলে আমাদের পাশে এসে দাড়ান।আর কতো রক্ত দিবেন সময় এসেছে শান্তির পথ বেছে নেওয়ার।
প্রধান আলোচক-জননেতা আমিরুজ্জামান পিয়াল(কেন্দ্রীয় শুরা সদস্য, ইসলামি আন্দোলন বাংলাদেশ)। তিনি উপস্থিত জন- সাধারনের উদ্দেশ্য করে বলেন আর কতো পরাধীন থাকবেন আর কতো দিন নিজের অধিকার অন্যের হাতে দিয়ে রাখবেন।সময় এসেছে জেগে উঠার।
দ্বিতীয় আলোচক- ছাত্র নেতা মুহাম্মাদ মুনতাছির আহমাদ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-জননেতা মাওলানা মুহাম্মদ হাফিজ উদ্দিন। এ সময় স্থানীয় এবং থানা ও জেলার নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। তারা সবাই একটাই দাবি জানান তারা আর অন্যের উপর নির্ভর করে চলতে চান না। তারা চান দেশে শান্তি ফিরিয়ে আনতে ইসলামি আন্দোলনের কোন বিকল্প নাই।


❝আপনি আপনার মতামত দিন, অবশ্যই ভালো রুচিশীল মন্তব্য করুন 🙂 ধন্যবাদ ❞